0%

এই ট্রাভেল সংস্থার ওপর কড়া অ্যাকশন! হল ৭,৩০০ কোটির জরিমানা

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোথাও সফরের ক্ষেত্রে কিংবা বেড়াতে যাওয়ার লক্ষ্যে অনেকেই অনলাইনে হোটেল বা ট্রাভেল বুকিং করেন। যদিও, এবার চিনের অনলাইন ট্রাভেল সেক্টরের অন্যতম প্রধান সংস্থা (Travel Company) ট্রিপ ডট কম গ্রুপের (Trip.com Group) বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের (Law Violations) অভিযোগে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। সরকার কোম্পানিটির ওপর ৫.২ বিলিয়ন ইউয়ান (প্রায় ৭৬৫ মিলিয়ন ডলার) বা প্রায় ৭,৩০০ কোটি (৭৩ বিলিয়ন টাকা) জরিমানা আরোপ করেছে।

এই ট্রাভেল সংস্থা (Travel Company) ৭,৩০০ কোটি টাকার জরিমানার সম্মুখীন!

চিনের বাজার নিয়ন্ত্রক সংস্থা SAMR অভিযোগ করেছে যে, কোম্পানিটি তার শক্তিশালী বাজার অংশীদারিত্বের অপব্যবহার করে কিছু হোটেলের সঙ্গে এমন চুক্তি করেছে, যার ফলে তাদের পক্ষে অন্যান্য ট্রাভেল প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আরও জানা গেছে যে, সংস্থাটি এমন বেশ কিছু ব্যবসায়িক শর্ত আরোপ করেছিল যা প্রতিযোগিতাকে ব্যাহত করে, যার পরিপ্রেক্ষিতে সরকার কোম্পানিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

This travel company faces a fine of Rs 7,300 crore.

সংস্থাটির বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে: জানা গিয়েছে যে, নির্দিষ্ট কিছু হোটেলের সঙ্গে একচেটিয়া চুক্তি ছিল ওই সংস্থার। এছাড়াও, প্রতিযোগী অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মে হোটেলগুলিকে লিস্ট হতে বাধা দেওয়া হয়েছিল। নিজেদের প্ল্যাটফর্মে সর্বনিম্ন মূল্য দেওয়ার জন্য হোটেলগুলিকে চাপ দেওয়া হয়। ২০২০ সালে প্রাপ্ত অনুমতির অপব্যবহারেরও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ওড়িশা-দিল্লিতে রয়েছে সম্পত্তি! মোট কত সম্পদের মালিক দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান?

জরিমানার পরিমাণ: উল্লেখ্য যে, মোট জরিমানার পরিমাণ ৫.২ বিলিয়ন ইউয়ান (৭৬৫ মিলিয়ন মার্কিন ডলার) বা প্রায় ৭,৩০০ কোটি টাকা। এদিকে,বাজেয়াপ্ত অবৈধ অবৈধ অর্থের পরিমাণ ১.৬ বিলিয়ন ইউয়ান (২৪৫ মিলিয়ন মার্কিন ডলার) বা প্রায় ২,৩৩৩০ কোটি টাকা। এছাড়াও, পৃথক জরিমানার পরিমাণ ৩.৫ বিলিয়ন ইউয়ান (৫২০ মিলিয়ন মার্কিন ডলার) বা প্রায় ৪,৯৭০ কোটি টাকা, হোটেলগুলিকে ফেরত দেওয়ার নির্দেশ ১২২ মিলিয়ন ইউয়ান (১৮ মিলিয়ন মার্কিন ডলার) বা প্রায় ১৭২ কোটি টাকা।

আরও পড়ুন: গৃহীত হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র! ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী

সংস্থাটি কী জানিয়েছে: ইতিমধ্যেই ট্রিপ ডট কম গ্রুপ চিনা নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তকে স্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা জরিমানাটি সম্পূর্ণরূপে মেনে চলবে। এর পাশাপাশি সংস্থাটি আরও জানিয়েছে যে, আগের চেয়ে আরও কঠোর সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker