0%

Gautam Gambhir: জয়ে ফিরেছে ভারতীয় দল! কি এমন করছেন লক্ষ্মণ যা পারছেন না গম্ভীর? চিন্তায় BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টানা দুটি সিরিজ হারার পর ভারতীয় দল (Indian Cricket Team) অবশেষে জয়ে ফিরেছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দায়িত্বে বিশ্বকাপের পর বিদেশের মাটিতে শোচনীয় অবস্থা হয়েছিল ভারতীয় দলের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে টানা ৭ টি ম্যাচে জয়ের মুখ দেখেনি ভারত। কিন্তু আপাতত বিশ্রামে থাকা ভারতের প্রধান কোচের পরিবর্তে অস্থায়ী কোচ ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) দায়িত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) স্বস্তি দিয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের দল।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল ভারত। ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ভারতীয় তারকাদের একটা বড় অংশ হারানো ছন্দ ফিরে পেয়েছেন। ফলে সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারতীয় দল।

কিন্তু কেন গৌতম গম্ভীরের কোচিংয়ে কেন পারফরম্যান্স করতে পারছিলেন না সেই ব্যাটাররা। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন গৌতমের কড়া হাতে দল পরিচালনা করার নীতি বাড়তি চাপ তৈরি করেছিল ক্রিকেটারদের মনে। তার প্রভাব পড়ছিল তাদের খেলায়। ভিভিএস লক্ষ্মণ শান্ত স্বভাবের ঠান্ডা মাথার একজন মানুষ। বন্ধুদের মতোই মিশছেন ক্রিকেটারদের সাথে। ফলে খোলা মনে ব্যাটিং করতে পারছেন তরুণ ক্রিকেটাররা।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল

অবশ্য এই যুক্তিকে খন্ডনও করছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তাদের মতে গৌতম গম্ভীর যদি এতটাই কড়া হাতে দল পরিচালনা করতেন তাহলে বিশ্বকাপে তার কোচিংয়ে এই ক্রিকেটাররাই অতো ভালো ব্যাটিং করতে পারতেন না। ইংল্যান্ডের ব্যর্থতার কারণ হিসেবে অনেকেই ক্রিকেটারদের ব্যাটিং-বান্ধব পরিবেশ ছেড়ে কঠিন পরিবেশে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত না হওয়ার বিষয়টিকে দায়ী করছেন।

আরও পড়ুন: রোহিত শর্মা কবে অবসর নেবেন? এবার হিটম্যানকে নিয়ে বড় তথ্য ফাঁস করলো BCCI

আরও এক পক্ষ আছে যারা দাবি করছেন যে ক্ষুদ্রতম ফরম্যাটে ভারতীয় দলের দায়িত্ব লক্ষ্মণের হাতেই থাকুক। গৌতম গম্ভীর ভারতীয় দলকে পরপর আইসিসি ট্রফি জিতিয়েছেন কোচ হিসেবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। অনেকেই চাইছেন গম্ভীর পুরোপুরি মনোযোগ দিক সেই খেতাব ফের একবার ভারতের ঘরে আনার কাজে। তবে এই বিষয়ে নিজেদের বর্তমান অবস্থার পরিবর্তন করার কোনও ইঙ্গিত এখনও দেয়নি বিসিসিআই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker