গিজগিজ করছে একসঙ্গে, বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে যা উদ্ধার হল…

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের মাঝে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) হঠাৎ চাঞ্চল্যকর কাণ্ড। বুধবার বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর ব্যাগ খুলতেই যা উদ্ধার হল তা দেখে চক্ষু চড়কগাছ কাস্টমস আধিকারিকদেরও। ওই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৭০৭ টি জীবিত বিদেশি প্রজাতির রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ।
বিদেশি কচ্ছপ নিয়ে বিমানবন্দরে (Kolkata Airport) আটক যাত্রী
কাস্টমস সূত্রে খবর, ২২ জুলাই বুধবার ইন্ডিগোর 6E-1058 নম্বর বিমানে ব্যাঙ্কক থেকে কলকাতায় এসে পৌঁছান ওই ভারতীয় যাত্রী। গ্রিন চ্যানেল পার হওয়ার পরেই সন্দেহ হয় এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকদের। সন্দেহের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়। পরে তাঁর চেক ইন লাগেজে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৭০৭ টি জীবিত রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ।

বাজেয়াপ্ত করে কাস্টমস: আটক হওয়া যাত্রীর কাছে এই সংক্রান্ত কোনও বৈধ নথি ছিল না বলেই জানা যাচ্ছে। অনুমতি ছাড়া এই বিপুল সংখ্যক কচ্ছপ ভারতে আনার অভিযোগে সেগুলিকে বাজেয়াপ্ত করে কাস্টমস (Kolkata Airport)। কাস্টমস আইন ১৯৬২, বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২ ও CITES এর ধারা অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে কচ্ছপগুলিকে।
আরও পড়ুন : সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, বন্ধ হওয়ার মুখে পরিষেবা?
আরও কড়া আইন: এই প্রজাতির কচ্ছপগুলিকে আক্রমণাত্মক বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে খবর। কাস্টমস কলকাতার প্রধান কমিশনার জানান, ভারতের জীববৈচিত্র্য রক্ষায় গোয়েন্দা নজরদারি, উন্নত যাত্রী প্রোফাইলিং, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সহ বিভিন্ন সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বাড়ানো হবে।
আরও পড়ুন : এগিয়ে এল প্রথম মেট্রোর সময়, বাড়ছে পরিষেবাও, ব্লু ও গ্রিন লাইনে বড় বদল
ভবিষ্যতেও কাস্টমসের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে, বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ইতিমধ্যে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলেও খবর।




