জুলাইয়ের শুরুতেই স্বস্তির খবর! কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতার নতুন রেট জানুন

সবদিক নিউজ: পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। রবিবার নতুনভাবে বাড়েনি রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
মধ্যবিত্তের স্বস্তি সস্তা হল গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)
যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যের রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। তবে সপ্তাহ শেষে এক নিমেষে কমল গ্যাসের দাম। জানুন আজকের লেটেস্ট রেট।

আয়ুষ্মান কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করতে আর দৌড়ঝাঁপ নয়! ঘরে বসেই সম্পূর্ণ করুন প্রক্রিয়া
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ও ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। যদিও রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। জুন মাসের পর রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।মধ্যপ্রাচ্যে অস্থিরতার আবহে হাজার টাকার বেশি বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। বর্তমানে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার কত দামে বিকোচ্ছে? দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৩০ টাকা।
মুম্বইয়ে ২৮৮৫.৫০ টাকা,জুলাইয়ে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা,।বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা। কলকাতায় ৩০৮১.৫০ টাকা, চেন্নাইয়ে ৩১০৬ টাকা, হায়দরাবাদে ৩১৯১ টাকা (LPG Cylinder)।




