0%

নারকেল-চিংড়ির এই সুস্বাদু পদ একবার খেলেই আঙুল চাটবেন, প্রণালী জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালির কাছে একদিকে যেমন ইলিশ অত্যন্ত প্রিয় অপরদিকে চিংড়ি মাছ ও কিন্তু টেক্কায় কম যায় না। তবে চিংড়ি মারছি যে শুধুমাত্র একঘেয়ে পদ তৈরি করার জন্য ব্যবহৃত হয় তা কিন্তু নয়। নতুনত্ব কোন খাবার খেতে চাইলে তাহলে বানিয়ে ফেলতে পারেন নারকেল দিয়ে এই সুস্বাদু রেসিপিটি। দেখে নিন কিভাবে বানাবেন এই পদটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু নারকেল চিংড়ি (Recipe)

হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে তাদেরকে অল্প সময়ের মধ্যে নতুনত্ব কোন খাবার খাওয়াতে চাইলে বানাতে পারেন আজকের এই রেসিপিটি। ঝটপট দেখে নিন কিভাবে নারকেল দিয়ে বানাতে পারবেন চিংড়ি মাছের এই সুস্বাদু পদটি। প্রণালী রইল (Recipe)।

Recipe delicious coconut shrimp with just a few ingredients

আরও পড়ুন: নরম পরোটা বানানোর আসল রহস্য জানেন? এই উপাদানটি ব্যবহার করলেই মিলবে দারুণ ফল

উপকরণ:

গলদা চিংড়ি: ৬টা

পেঁয়াজ: ১টা বড় (বাটা)

টোম্যাটো: ২টো মাঝারি (বাটা)

আলু: ১টা ছোট (ডুমো করে কাটা)

কাঁচা লঙ্কা: ২টো (কুচনো)

আদা-রসুন বাটা: দেড় চা চামচ

ধনেপাতা: ১ আঁটি (কুচনো)

গুঁড়ো হলুদ: ২ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: দেড় চা চামচ

সর্ষে বাটা: ১ চা চামচ

সর্ষের তেল: ২ চা চামচ

নারকেলের দুধ: ২ কাপ

নারকেল কোরা: ২ টেবল চামচ

ঘি: ১ চা চামচ

নুন, চিনি: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

প্রণালী: প্রথমে চিংড়ি মাছের শিরা ছাড়িয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করুন। গরম তেলে আলু ও চিংড়ি সোনালি করে ভেজে তুলে রাখুন। এ বার এই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে আদা, রসুন বাটা দিন। পেঁয়াজ, রসুন বাটা সোনালি হয়ে ভাজা হলে টোম্যাটো বাটা দিন। এ বার কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার গ্রেভি শুকিয়ে গিয়ে কড়াইতে লেগে না যায় সেই জন্য জল দিন পরিমান মতো। তারপর একটু ফুটিয়ে নিন। তারপর চিংড়ি, আলু, নারকেল কোরা ও নারকেলের দুধ দিয়ে দিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker