নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের জলাশয়ে পড়ল তীর্থযাত্রী বোঝাই গাড়ি, মহারাষ্ট্রে মৃত ৮

রাস্তার পাশে ছিল গভীর জলাশয়। তীর্থযাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল তার ভিতরে। এই ঘটনায় মহারাষ্ট্রের মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত আরও সাতজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিনি গ্রামের সিদ্ধানাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন একদল তীর্থযাত্রী। ফেরার পথে ঘটে বিপত্তি। রাস্তার ধারের জলাশয়টির পাশে এসে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পিকআপ ভ্যানের চালক। এর পর গাড়িটি মুখ থুবড়ে পড়ে জলের মধ্যে এবং তলিয়ে যায়। তাতেই প্রাণ গিয়েছে ৮ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ৭ তীর্থযাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন কিনা, তিনি সুস্থ অবস্থায় ছিলেন কিনা, সবটা খতিয়ে দেখছে তদন্তকারী দল। অন্যদিকে মৃত তীর্থযাত্রীদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনায় তীর্থযাত্রীদের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রাস্তার পাশের বিপজ্জক স্থানটি ঘিরে রেখেছে পুলিশ।
শেয়ার
লিংক



