0%

পনির দিয়ে মুগের ডালের সঙ্গে বানান মুখরোচক নিরামিষ পদ, প্রণালী রইল

বাংলা হান্ট ডেস্ক: পনির খেতে ভালোবাসে না এমন মানুষ খুব একটা পাওয়া যায় না। তবে নতুনত্ব কোন খাবার খেতে চাইলে ট্রাই করতে পারেন আজকের এই পনিরের রেসিপিটি। দেখে নিন কীভাবে বানাবেন আজকের এই প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মুগ পনির (Recipe)

পনির খেতে ভালোবাসেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু মুগ পনির (Recipe)। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe delicious moong paneer with just a few ingredients

আরও পড়ুন: গহনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন শনিবার বাজারে হলুদ ধাতুর দর কত?

উপকরণ:

মুগ ডাল: ১৫০ গ্রাম

পনির: ১৫০ গ্রাম

ডুমো করে কাটা গাজর-বিন-ক্যাপসিকাম: ১ কাপ

আদা বাটা: ১ চা চামচ

নারকেল কুচি: আধ কাপ

জিরে গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ৫টি

শুকনো লঙ্কা: ৩টি

শা-জিরে: ১ চা চামচ

ঘি: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

তেল: ২ চা চামচ

পদ্ধতি: প্রথমে কড়াইয়ে শুকনো মুগ ডাল ভেজে নিন। তার পর জলে নুন ও একটি তেজপাতা দিয়ে ডাল সিদ্ধ করুন। এরপর পনির গুলো ভেজে নিন। তারপর শা-জিরে ও শুকনো লঙ্কা ফো়ড়ন দিয়ে সব আনাজ, কাঁচা লঙ্কা ও নারকেল কুচি দিন। মশলা একটু ভাজা হলে আদা বাটা দিন। নুন, চিনি দিয়ে ডাল ঢেলে দিন কড়াইয়ে। একটু ফুটে উঠলে পনির দিতে হবে। সবশেষে উপর থেকে ঘি ছড়িয়ে দিন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker