0%

মহাকাশে পাড়ি দিল প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’

AK Bangla 24×7 Digital: ভারতের মহাকাশ অভিযানে সূচনা হল এক নতুন যুগের। শনিবার সফলভাবে উৎক্ষেপণ করা হল দেশের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর ১২টা ৫ মিনিটে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেট।

প্রথমে সকাল সাড়ে ১১টায় উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে তা স্থগিত করা হয়। যদিও এই সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সূত্রের দাবি, এটি ছিল পরিকল্পিত প্রযুক্তিগত পদক্ষেপ। পরে সবুজ সংকেত মিলতেই দুপুর ১২টা ৫ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ‘বিক্রম-১’।

এই উৎক্ষেপণের মাধ্যমে ভারতের মহাকাশ ইতিহাসে নতুন অধ্যায় রচিত হল। প্রথমবার কোনও ভারতীয় বেসরকারি সংস্থার তৈরি অরবিটাল রকেট সফলভাবে মহাকাশে পৌঁছল। এতদিন উপগ্রহ উৎক্ষেপণের দায়িত্ব ছিল মূলত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র হাতে। এবার সেই তালিকায় যুক্ত হল দেশের বেসরকারি মহাকাশ শিল্পও।

যদিও এই অভিযান পরিচালনা করেছে স্কাইরুট অ্যারোস্পেস, পুরো প্রকল্পে প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা দিয়েছে ইসরো। বিশেষজ্ঞদের মতে, ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণ শুধু একটি রকেট উৎক্ষেপণ নয়, বরং ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। এর ফলে আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে বেসরকারি সংস্থাগুলির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker