0%

ফর্ম ফিল আপ করেও লাভ নেই! কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কাজ। ইতিমধ্যেই অফলাইন ও অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, কারা এই সরকারি প্রকল্পের (Government Scheme) অধীন মাসিক ৩ হাজার টাকা পাবেন এবং কারা পাবেন না? এবার তা পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) কারা পাবেন না?

বুধবার থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। এদিনই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন কারা এই প্রকল্পের টাকা পাবেন না।

শুভেন্দু বলেন, “এসআইআর-এর পর ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে, বিগত কয়েক বছর ধরে তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করছিলেন। কোনও অভারতীয় এই সুবিধা পাক আমরা চাইব না। যে সকল হিন্দু শরণার্থীরা এসেছেন, যারা ১ লক্ষ ৩০ হাজার আবেদন করেছেন, এর মধ্যে সিএএ শংসাপত্র পেয়েছেন ১৯ হাজার। তাঁরা এই পরিষেবার মধ্যে আছেন”।

আরও পড়ুনঃ “৭ দিনের মধ্যে…’! অভিষেকের সম্পত্তি সংক্রান্ত মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

একইসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনও পুরুষ অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। তাঁর কথায়, “পূর্বতন সরকারের আশীর্বাদে বিভিন্ন পুরুষ যেভাবে এই সুবিধা পাচ্ছিলেন, সেটা আর হবে না। তিন মাস ধরে আমরা এই প্রক্রিয়া চালাব। যখন যখন আবেদনপত্র আসবে, ভেরিফিকেশন হবে। এরপর ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এখনও ২৮ লক্ষের বেশি নাম নথিভুক্ত করতে পেরেছি। তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে”।

annapurna yojana(3)

প্রসঙ্গত, ক্ষমতায় এলে বাংলার মা-বোনেদের মাসে মাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ইতিমধ্যেই সেই প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। অনলাইন ও অফলাইন, দুই ভাবেই ফর্ম ফিল আপের কাজ চলছে। এর মাঝেই কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker