0%

বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ‘হোলি স্পেশাল লাড্ডু’, রইল সহজ রেসিপি

দোল মানেই রঙের খেলা, আর সেই আনন্দ দ্বিগুণ করতে চাই জিভে জল আনা মিষ্টি। ৩ মার্চ হোলিকা দহন এবং ৪ মার্চ রঙের উৎসবকে সামনে রেখে এখন সাজ সাজ রব ঘরে ঘরে। বাজারের রাসায়নিক মেশানো মিষ্টির বদলে এবার অতিথিদের চমকে দিতে পারেন নিজের হাতে বানানো সুস্বাদু লাড্ডু দিয়ে। খুব কম উপকরণে এবং কম সময়ে কীভাবে তৈরি করবেন ‘হোলি স্পেশাল লাড্ডু’, জেনে নিন তার রেসিপি।

যা যা লাগবে—
বেসন: ২ কাপ

চিনি: ১.৫ কাপ (গুঁড়ো করা)

ঘি: ১ কাপ

এলাচ গুঁড়ো: আধ চা-চামচ

আমন্ড ও পেস্তা কুচি: সাজানোর জন্য

এক চিমটি হলুদ বা জাফরান (ঐচ্ছিক রঙের জন্য)

এভাবে তৈরি করুন—

প্রথমেই একটি ভারী কড়াইয়ে ঘি গরম করুন। ঘি গলে গেলে তাতে বেসন দিয়ে দিন। আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না বেসন থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবং রঙ হালকা বাদামী হচ্ছে। মনে রাখবেন, বেসন যেন পুড়ে না যায়।

বেসন ভাজা হয়ে গেলে কড়াই নামিয়ে নিন। মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন। তবে একেবারে ঠান্ডা করবেন না, ঈষদুষ্ণ থাকা অবস্থায় এতে গুঁড়ো চিনি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। ভালো করে মাখিয়ে নিন যাতে কোনো দলা না থাকে। এবার হাতের তালুতে অল্প ঘি মাখিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল গোল লাড্ডুর আকার দিন। লাড্ডুর ওপরে আমন্ড বা পেস্তা কুচি দিয়ে হালকা চেপে দিন। ব্যাস, তৈরি আপনার উৎসবের মিষ্টি!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker