বিক্রীত বইয়ের সংখ্যা ৩০ কোটিরও বেশি! প্রয়াত প্রবীণ ‘বেস্ট সেলার’ সাহিত্যিক জেফ্রি আর্চার

প্রয়াত প্রবীণ সাহিত্যিক জেফ্রি আর্চার। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর লেখা বই বিক্রি হয়েছে ৩০ কোটিরও বেশি! দশকের পর দশক ‘বেস্ট সেলার’ থেকেছে তাঁর বই। এই সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছিল নতুন উপন্যাস ‘আদম অ্যান্ড ইভ’। কিন্তু সেই বই প্রকাশিত হওয়ার আগেই প্রয়াত হলেন তিনি।
১৯৪০ সালের ১৫ এপ্রিল উত্তর লন্ডনে জন্মগ্রহণ করেন জেফ্রি। পরে তাঁর পরিবার উঠে আসে সমারসেটে। ১৯৭৪ সালে দেউলিয়া মতোর পরিস্থিতি হয়েছিল জেফ্রির। সেই সময়ই তিনি লেখেন তাঁর প্রথম বই ‘নট আ পেনি মোর, নট আ পেনি লেস’। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৭৯ সালে লেখা ‘কেইন অ্যান্ড অ্যাবেল’ তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। এটাই তাঁর সর্বাধিক বিক্রীত বই। পরবর্তী সময়ে বহু বছর ধরে তাঁর অসংখ্য বই পাঠকের ভালোবাসা পেয়েছেন ।
লেখার পাশাপাশি রাজনীতিতেও তিনি ছিলেন সমান সক্রিয়। ১৯৬৯ সালে রাজনীতিতে অভিষেক হয় তাঁর। সেবারই তিনি কনজার্ভেটিভ এমপি হন। কিন্তু ২০০১ সালে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উঠেছিল। চার বছর কাটে জেলে। ২০০৩ সালে মুক্তি পাওয়ার পর ২০২৪ সালে অবসর নেওয়া পর্যন্ত হাউস অফ লর্ডসেই ছিলেন তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
শেয়ার
লিংক



