0%

ভোটার তালিকায় নাম নিয়ে সমস্যা? জানুন নথি জমা ও শুনানির নতুন নিয়ম

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা (SIR) ঠিক রাখতে এবং ভুল নাম বাদ না পড়ে, সে জন্য নতুন করে স্পষ্ট নির্দেশিকা দিল জাতীয় নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় যাঁদের নাম ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত হয়েছে, তাঁদের জন্য নথি জমা ও শুনানির পুরো প্রক্রিয়া কীভাবে হবে, তা সহজ ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে।

কী বলা হয়েছে নির্দেশিকায় (SIR)?

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে, যাঁদের নাম ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা ‘আনম্যাপড’ হিসেবে ধরা পড়েছে, তাঁরা নিজেরা গিয়ে বা তাঁদের অনুমোদিত কোনও প্রতিনিধির মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও আপত্তি জমা দিতে পারবেন।

প্রতিনিধি হলে কী লাগবে?

যদি কোনও প্রতিনিধি নথি জমা দেন, তিনি চাইলে বুথ লেভেল এজেন্ট (BLA) হতে পারেন। তবে সেক্ষেত্রে ভোটারের সই বা টিপসই দেওয়া অনুমতিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

কোথায় জমা দিতে হবে নথি?

প্রতিটি ভোটকেন্দ্র এলাকার কাছাকাছি একটি জায়গা ঠিক করতে হবে। যেমন – পঞ্চায়েত ভবন, ব্লক অফিস বা ওয়ার্ড অফিস। সেই নির্দিষ্ট জায়গাতেই নথি জমা নেওয়া হবে এবং শুনানিও হবে।

কতদিন সময় পাওয়া যাবে?

ভোটার তালিকা প্রকাশের পর নথি জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যেই সব কাগজ জমা দিতে হবে।

Supreme Court on SIR Process Key Directions Explained

আরও পড়ুনঃ পিএম কিষাণ স্ট্যাটাসে বড় বদল! কবে ঢুকবে ২০০০ টাকার পরবর্তী কিস্তি? জানুন এখনই

শুনানি হবে বাধ্যতামূলক

প্রতিটি ক্ষেত্রেই ইআরও বা এইআরও-র মাধ্যমে শুনানি করা বাধ্যতামূলক (SIR)। ভোটার নিজে উপস্থিত হয়ে বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবেন। সার্টিফিকেট ও অ্যাপের বিষয় নথি জমা ও শুনানি শেষ হলে সংশ্লিষ্ট আধিকারিককে একটি সার্টিফিকেট দিতে হবে। পরে সেই সার্টিফিকেট বিএলও অ্যাপে আপলোড করা হবে জানানো হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker