0%

ভোটের ফলের আগে দেবের মুখে জনসংখ্যা বিস্ফোরণ,তোলপাড় রাজনৈতিক মহল

রাজ্যে  এখন ক্ষমতার সিংহাসনে কে বসবে সেই ভাগ্য পরীক্ষা ৪ তারিখ (West bengal election )। ইতিমধ্য়ে প্রচার পর্বে তৃণমূলের প্রচারের অন্য়তম হাতিয়ার ছিলেন দেব। টানা রাজ্য়ের এপ্রান্ত থেকে ওপ্রান্ত প্রচারের কাজে ছুটে বেরিয়েছেন তৃণমূলের এই তারকা সাংসদ (Tollywood superstar Dev )। বারবার মমতার ওপর ভরসা রেখে মঞ্চ থেকে বক্তব্য় রাখতেও শোনা গেছে তাকে। তবে ভোটের সরকার গঠন নিয়ে প্রশ্ন করলে দেব সাংবাদিককে যে উত্তর দিলেন তাতে হকচকিয়ে যেতে হয়। তৃণমূলের সাংসদের (tollywood actor) মুখে শোনা গেল জনসংখ্য়ার বিস্ফোরণের কথা। ইতিমধ্য়েই এই মন্তব্য় আলোচনার ঝড় তুলে দিয়েছে।

আরও পড়ুন: Dev: ভোটের লাইনে দেব, বিশেষ সুবিধা নিলেন না টলিউড সুপারস্টার

দেবের মতে, জনসংখ্য়া এতটাই লাগামহীন ভাবে বাড়ছে যে সেটা ভয়ংকর বিপদে ফেলছে রাজ্য় এবং দেশকে। বেকারত্ব, চাকরি হারানো এসব ইস্য়ুতে জনসংখ্য়ার অস্বাভাবিক বৃদ্ধিকেই দায়ী করলেন দেব। দেবের মতে, দেশে, হোক বা রাজ্য়ে এতো বেশি লোক হয়ে গিয়েছে যে চাকরির অবস্থা খুব খারাপ। এই প্রসঙ্গে চিনের সঙ্গে তুলনা টানেন তিনি। দেবের মতে, চিনে অনেক লোক ছিল তারাই জনসংখ্যায় সবচেয়ে বেশি ছিল। এখন ভারত চিনকেও ছাপিয়ে গিয়েছে। কেন্দ্র -রাজ্য় সবাইকে মিলে জনসংখ্য়ায় রাশ টানতে হবে। দিদি (মমতা ) ( tmc ) সরকার গড়লে তিনি জনবিস্ফোরণের ইস্য়ু মমতার সামনে রাখবেন বলেও মন্তব্য় করেন। 

আরও পড়ুন:‘আশিকি’ তারকার নতুন রূপ, অচেনা নারীর সঙ্গে রিল ভিডিও ঘিরে বিতর্কে রাহুল রায়

বর্তমানে বিজেপি সরকার অমিত শাহ পশ্চিমবঙ্গের জনসংখ্য়া বৃদ্ধি ও অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে ২৬  -এর ভোটে মমতাকে একঘরে করার চেষ্টা করেন। এমতাবস্থায় তারকা সাংসদের এই মন্তব্য় যে তৃণমূল শিবিরে অস্বস্তির হাওয়া বাড়াল তাতে সন্দেহ নেই। তবে দেব এর আগেও দলের মধ্য়ে থেকেও নিজের মতামত তুলে ধরেছেন। অনেকে দেবের এই বিচক্ষণ বা রাজনীতির বুদ্ধিমান খেলাকে সমর্থন করেন। যদিও দেব বলেন যে তিনি রাজনীতিবিদ হিসেবে নয়,সাধারণ মানুষ হিসাবে কথাটি বলেছেন। তবে দেবের এই মন্তব্য়ে ইতিমধ্য়েই জলঘোলা শুরু হয়েছে। অনেকের মতে, দেব হাওয়া বুঝে এমন মন্তব্য় করছেন।

আরও পড়ুন:Dev: ‘দেখা হবে খুব তাড়াতাড়ি’, ভক্তের কান্নায় সাড়া দিলেন দেব

আবার দেব বলেছেন জনসংখ্য়া নিয়ন্ত্রণে ২০-২৫ বছর সময় লাগবে,এখন থেকে যে সরকারে থাকবে তার এটা ভাবা উচিত। দেবের এই মন্তব্য় নিয়ে অনেকে মনে করেছেন দেব  ঘাটালের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিফল হয়ে এখন ২৫ বছরের কথা বলছেন। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker