রাস্তায় পরিদর্শনে বেরিয়ে যুবককে থাপ্পড়! দুর্নীতির প্রশ্নে মেজাজ হারালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

রাস্তার হাল-হকিকত খতিয়ে দেখতে বেরিয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মা। সেখানেই তুমুল অশান্তি। মেজাজ হারিয়ে এক যুবককে থাপ্পড় কষালেন মন্ত্রী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আম আদমি পার্টির অভিযোগ, রাস্তা নির্মাণে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে মারধর করেছেন মন্ত্রী। ঘটনায় মন্ত্রীর বিরুদ্ধে পুলিশে কাছে অভিযোগ জানিয়েছেন যুবক।
জানা গিয়েছে, রবিবার এই ঘটনা ঘটেছে দিল্লির তিলক নগরে। আম আদমি পার্টির তরফে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, উপমুখ্যমন্ত্রী বাম হাতে এক যুবকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবং ডান হাতে তাঁর গালে সপাটে চড় মারছেন। জানা গিয়েছে, নিগৃহীত ওই যুবকের নাম সাহেব। এই হাতাহাতির মাঝে মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা যুবককে সরিয়ে নিয়ে যান। প্রচুর লোকজন সেখানে জড়ো হয়ে যান। ভিডিওতে যুবককে বলতে শোনা যায়, ‘উনি গায়ে হাত তুলছেন কেন?’
আম আদমি পার্টির তরফে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, উপমুখ্যমন্ত্রী বাম হাতে এক যুবকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবং ডান হাতে তাঁর গালে সপাটে চড় মারছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাহেব বলেন, তিনি স্থানীয় বিধায়কের সোশাল মিডিয়া হ্যান্ডেল সামলান। পূর্ত দপ্তর থেকে রাস্তা পরিদর্শনের জন্য ডাক পাওয়ার পর ঘটনাস্থলে আসেন তিনি। যুবকের কথায়, “আমি মন্ত্রীকে দেখাচ্ছিলাম, রাস্তা তৈরির পর কীভাবে রাস্তার উপরিভাগ হাতে উঠে আসছে। রাস্তা তৈরিতে এহেন দুর্নীতি প্রকাশ্যে তুলে ধরায় উনি সহ্য করতে পারেননি। এবং আমায় চড় মারেন। তাঁর সহযোগীরা আমায় খুনের হুমকি দেয়। গোটা ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও, তাঁরা বিধায়ককে বাধা দেয়নি।” এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি ওই মন্ত্রীকে বরখাস্ত করার দাবি তুলেছেন সাহেব। বিজেপির কাছেও তাঁর আবেদন ওনাকে দল থেকে বহিষ্কার করা হোক।
यह भारत की राजधानी दिल्ली की भाजपा सरकार के pwd मिनिस्टर हैं
सड़क का निरीक्षण करने आए थे पर घोटाले ही घोटाले उजागर होते देखकर आपा खो बैठे और वीडियो रिकॉर्ड करने वाले मेरे साथी को के साथ गुंडागर्दी कर बैठे..@ArvindKejriwal @narendramodi @AamAadmiParty @gupta_rekha @p_sahibsingh… pic.twitter.com/VR5iVQLtQH— Jarnail Singh (@JarnailSinghAAP) September 27, 2026
অন্যদিকে পালটা স্থানীয় আপ বিধায়ক জারনাইল সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী। তিনি বলেন, ওই বিধায়ক ঠিকাদারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও তার জন্য কমিশনের ব্যবস্থা করতে পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের ওপর চাপ দিচ্ছিলেন। রাস্তা নির্মাণের পর রাতে সেই রাস্তা খুঁড়ে ফেলা হয়। এরপর ঘটনার ভিডিও রেকর্ড করে রাস্তা তৈরিতে দুর্নীতি হয়েছে বলে দেখানোর চেষ্টা হচ্ছিল। ঘটনায় বিজেপির মন্ত্রীও থানায় এফআইআর দায়ের করেছেন।
শেয়ার
লিংক



