রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট! গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাচাই, জেনে নিন বিস্তারিত

সবদিক নিউজ: এবার চারচাকা গাড়ি থাকলেই সন্দেহভাজনের তালিকায় উঠবে রেশন গ্রাহকদের নাম (Ration Card)। তবুও শুধু চার চাকার গাড়ি নয়। পিএম কৃষন প্রকল্পের নথিভুক্ত প্রায় আড়াই একর জমি থাকলে কিংবা কোন কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম থাকলে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হবেন তিনি। যদিও পড়ে ওই উপভোক্তার কার্ড সাময়িক ব্লক করে দেওয়ার পর প্রয়োজনে বাতিল করা হতে পারে বলে এমনটা জানানো হয়েছে।
চারচাকার মালিকদের জন্য রেশন আপডেট (Ration Card)
যদিও এই বিষয়ে জেলা খাদ্যদপ্তরে ইতিমধ্যেই রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে। তা কোনো নির্দেশিকা হিসাবে পাঠানো হয়নি। তবে ওই এসওপি মেনেই কাজ হচ্ছে দপ্তরে। এসওপি অনুযায়ী পিএম কিষান প্রকল্পে নথিভুক্ত যে সব ব্যক্তির আড়াই একর জমি রয়েছে, তার নামও ‘সন্দেহজনক গ্রাহক’ হিসাবে এসেছে (Ration Card)।

ফেলে না দিয়ে ঝিঙে খোসার ভর্তা বানান এভাবে, বর্ষার দিনে দারুণ জমবে গরম ভাতের সঙ্গে
পাশাপাশি কেউ ছোটো বড়ো যে কোনো কোম্পানির ডিরেক্টর হলে কিংবা জিএসটি টার্নওভার ২৫ লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করা হবে। তারপর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দপ্তর।
ইতিমধ্যে পুরুলিয়া জেলায় সন্দেহজনক রেশন গ্রাহক হিসাবে ৩ হাজার ২০০ জন চিহ্নিত হয়েছেন। ওই গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করেছে দপ্তর। নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে কিংবা পুরোপুরি বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে।
জেলা খাদ্যদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দপ্তর থেকে বন্ধ করা হলেও তাঁরা উপযুক্ত নথি সহ কার্ড (Ration Card) পুনরায় চালু করার আবেদন করতে পারেন। সম্প্রতি একজন মুটে খাদ্যদপ্তরের অফিসে গিয়ে জানতে পারেন, তাঁর নামে চারচাকা গাড়ি থাকায় নাকি কার্ড ব্লক হয়েছে।




