শুক্রে সস্তা হল সোনা, অনেকটাই বাড়ল রুপোর দাম

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রে ফের কমল সোনার দর।সপ্তাহের শেষের দিকে নিম্নমুখী সোনা। (Gold Price)। হলুদ ধাতুর দাম দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তবে এদিন কিছুটা স্বস্তি এল সাধারণ মানুষের জন্য। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
আজ শুক্রবার কিছুটা স্বস্তি দিয়েছে হলুদ ধাতুর দর। দাম কমেছে সোনার। ১২ জুন সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?
এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৯২০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ১৮০ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৯২০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ১৮০০ টাকা। একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে।
এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬৪৫ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দামও কমেছে ১৯০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৬৪৫০ টাকা। ১৯০০ টাকা কমেছে দাম।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

আরও পড়ুন: তাঁর কোচিংয়েই অলিম্পিকে পদক জেতেন মনু ভাকের! মাত্র ৪৯ বছরে প্রয়াত ভারতের কিংবদন্তি শুটার যশপাল রানা
রুপোর দাম
রুপোর দাম উর্দ্ধমুখী এদিন। শুক্রে ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৩৬২০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৩৬২০০ টাকা। এদিন এক গ্রামে দাম ১০৫ ও ১ কেজিতে দাম বেড়েছে ১০৫০ টাকা।




