সয়াবিনের একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে ফেলুন চাঁপ, প্রণালী রইল

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নিরামিষের দিন কি রান্না করা হবে? তা নিয়ে চিন্তার শেষ থাকে না। আরে নিরামিষ হলেই এক নয় পরনের অথবা সোয়াবিনের তরকারি রান্না করা হয়। কিন্তু এবার আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু সয়াবিন আফগানি চাঁপ। দেখে নিন রেসিপি (Recipe)।
সামান্য সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সয়াবিন আফগানি চাঁপ (Recipe)
ভাত বা রুটির সঙ্গে সবসময় যে এক ধরনের তরকারি খেতে হবে তার কোন মানে নেই। আপনি যদি স্বাদ পরিবর্তন করতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যেটি নিরামিষের দিনও সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন সয়াবিনের আফগানি চাঁপ। রইল রেসিপি (Recipe)।

আরও পড়ুন: গরমের ছুটিতে ঘুরে যাবেন? ঘুরে আসুন ওডিশার এই ৩ জায়গায় পরিবারের সকলের সঙ্গে
উপকরণ:
৩০০ গ্রাম সয়াবিন
আধ কাপ কুচোনো পেঁয়াজ
১ টেবিল চামচ আদাকুচি
৭-৮টি রসুন কোয়া
১ চা চামচ গোটা জিরে
৫ গ্রাম গোটা গরমমশলা
৬-৭টি গোটা কাজু
৪-৫টি কাঁচালঙ্কা
৩ টেবিল চামচ টক দই
২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
এক মুঠো ধনেপাতাকুচি
স্বাদমতো নুন, গোলমরিচগুঁড়ো
১ টেবিল চামচ মাখন
১টি চিজ় কিউব
প্রণালী: প্রথমে নুন জলে সয়াবিনগুলি ভাপিয়ে জল ঝরিয়ে নিন।এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা জিরে, গরমমশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, কাজু দিয়ে হালকা করে ভেজে জল দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। এরপর কাজুগুলি নরম হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে ভাল করে বেটে নিন। তারপর কড়াইতে সামান্য মাখন দিয়ে মিশ্রণটি ঢেলে তাতে একে একে দিয়ে দিন দই, ক্রিম, চিজ়, নুন, গোলমরিচগুঁড়ো। এ বার সেদ্ধ করে রাখা সয়াগুলি হালকা করে মাখনে ভেজে গ্রেভিতে দিয়ে দিন। গ্রেভি মাখাল মাখা হয়ে এলে পরিবেশন করুন আফগানি সয়াবিন চাঁপ (Recipe)।



