সিবিএসই পোর্টালের ত্রুটি ধরিয়ে চমক! ১৯ বছর বয়সেই IIT কানপুরে চাকরি পেলেন বাঙালি এথিক্যাল হ্যাকার নিসর্গ অধিকারী – সবদিক

সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এবছর সিবিএসই পর্ষদ ওএসএম ডিজিটাল সিস্টেম ব্যবহার করে অনলাইনে পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাই করতে। নিজেই এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে মেধাবী বাঙালি পড়ুয়া নিসর্গ অধিকারী। ১৯ বছরের নিসর্গ একজন এথিক্যাল হ্যাকার। সিবিএসই পোর্টালে প্রযুক্তিগত গলদ, ত্রুটি খুঁজে বের করে নিসর্গ। সেই নিসর্গ অধিকারীকে এবছর ডেকে চাকরি দিল আইআইটি কানপুর কর্তৃপক্ষ।
আইআইটি কানপুরের সি৩আইহাবে ওপেন সোর্স অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার হিসাবে মাত্র ১৯ বছরেই চাকরি পেয়েছেন নিসর্গ। মাত্র ৬-৭ বছর বয়স থেকে কোডিংয়ে হাত পাকায় নিসর্গ। সিবিএসই পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি তুলে ধরার জন্য নিসর্গ অধিকারীকে নিজেদের সাইবার সুরক্ষা বিভাগে ইঞ্জিনিয়ারের চাকরি দেন আইআইটি কানপুরের অধিকর্তা মণীন্দ্র আগরওয়াল নিজে।
– বিজ্ঞাপন –
একাধিক এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিসর্গ তুলে ধরে কীভাবে সিবিএসই পোর্টালের এডব্লিউএস বাকেট ঠিকমতো কনফিগার না করায় ২০২৬ সালের সমস্ত প্রশ্নপত্র ও উত্তরপত্র খুব সহজে যে কেউ স্ক্যান করে ডাউনলোড করে নেওয়া যাচ্ছে। পরীক্ষার্থীদের সমস্ত তথ্য সহজে দেখা যাচ্ছে। নিসর্গ অধিকারীর দাবির পর চাপে পড়ে সিবিএসই পর্ষদ স্বীকার করতে বাধ্য হয় সিবিএসই অনমার্ক পোর্টালের ত্রুটির কথা।



