0%

বিজয়ের ছবি ফাঁস! গ্রেফতার ৯ জন, কবে মুক্তি পাবে ‘জন নয়াগণ’?

২০২৬ সালের মাঝামাঝি পৌঁছেও থালাপতি বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘জন নয়াগণ’-এর মুক্তি ঘিরে অনিশ্চয়তা কাটছে না। পঙ্গল উৎসবে জাঁকজমকপূর্ণ মুক্তির পরিকল্পনা থাকলেও, একের পর এক বাধায় ছবিটি এখন কার্যত অনিশ্চয়তার দোলাচলে।

প্রথমে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্র পেতে দেরি, তার উপর হঠাৎ করেই গত সপ্তাহে ছবির গুরুত্বপূর্ণ অংশ অনলাইনে ফাঁস। সব মিলিয়ে ছবির নির্মাতারা চাপে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে পরিচালক এইচ. বিনোথ সামাজিক মাধ্যমে আবেদন জানান, কেউ যেন ফাঁস হওয়া ভিডিও শেয়ার না করেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কমল হাসান ও রজনীকান্তের মতো বর্ষীয়ান তারকারাও।

এরই মধ্যে বড় পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সাইবার ক্রাইম উইং। ১৫ এপ্রিল পর্যন্ত এই ঘটনায় তিনজন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তে উঠে এসেছে, এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদক এডিটিং স্টুডিও থেকে বেআইনিভাবে ছবির ফুটেজে প্রবেশাধিকার পেয়ে তা চুরি করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেন। এরপরই অনলাইনে ভাইরাল হয় পাইরেটেড ভিডিও।

ফাঁস হওয়া ফুটেজে রয়েছে প্রায় পাঁচ মিনিটের দৃশ্য। টাইটেল ক্রেডিট, বিজয়ের জাঁকজমকপূর্ণ এন্ট্রি, ‘থালাপথি কাচেরি’ গানের অংশ এবং একটি অ্যাকশনভরা জেল দৃশ্য। টাইমিং নিয়েও উঠেছে প্রশ্ন, কারণ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এই ফাঁসের ঘটনা ঘটে, যেখানে বিজয় নিজেও রাজনৈতিক ময়দানে লড়ছেন।

প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস ইতিমধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছে। ফাঁস হওয়া কোনও কনটেন্ট ডাউনলোড, সংরক্ষণ বা শেয়ার করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: নাম ও কাহিনি বদল! তবুও জট কাটছে না, সলমনের ‘মাতৃভূমি’ মুক্তি পেতে কেন দেরি হচ্ছে ?

উল্লেখ্য, ছবিটির মুক্তির পথ শুরু থেকেই সমস্যায় ভরা। ৯ জানুয়ারি মুক্তির পরিকল্পনা থাকলেও সিবিএফসি কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলে। পরে আইনি জটিলতা এড়িয়ে নির্মাতারা রিভাইজিং কমিটির দ্বারস্থ হন।

আরও পড়ুন: আশাকে হারিয়ে শূন্যতা! নাতনি জানাইয়ের পোস্টে নেটিজেনদের চোখে জল

এইচ. বিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ বিজয়ের পাশাপাশি রয়েছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, প্রকাশ রাজ, প্রিয়ামণি এবং গৌতম বাসুদেব মেনন। অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীতে সাজানো এই ছবিটি এখন মে বা জুনে মুক্তি পেতে পারে বলে জল্পনা, যদিও চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি।

আরও পড়ুন: নাতনি রাহাকে ঘিরে নতুন করে বাঁচার গল্প শোনালেন মহেশ ভাট

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker