0%

শুভেন্দু মন্ত্রিসভার দফতর বণ্টন! দিলীপ থেকে অগ্নিমিত্রা, কে কোন দায়িত্ব পেলেন?

সবদিক নিউজ: সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই শুরু হয়ে গেল দফতর বণ্টনের প্রক্রিয়া। ব্রিগেডের হাই-ভোল্টেজ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি শপথ নিয়েছিলেন পাঁচ দাপুটে বিজেপি নেতা। তবে সে সময় দফতর বন্টন না হওয়ায় জল্পনা ছিল তুঙ্গে। সোমবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের সতীর্থদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন বাংলার নবম মুখ্যমন্ত্রী।

পঞ্চায়েতে ‘দিলীপ-ম্যাজিক’, উত্তরবঙ্গে নিশীথ

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের ঘরের ছেলে দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। গ্রামীণ বাংলার উন্নয়নের পাশাপাশি তাঁর হাতে থাকছে প্রাণী সম্পদ বিকাশ দফতরও। অন্যদিকে, উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে থাকা নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। একইসঙ্গে তরুণ প্রজন্মের মন জয় করতে তাঁকে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্বও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নারী সুরক্ষা ও খাদ্যে নয়া মুখ

মহিলাদের নিরাপত্তা ও কল্যাণে বড় ভরসা রাখা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের ওপর। তিনি পেয়েছেন নারী ও শিশু কল্যাণ এবং পুর বিষয়ক দফতরের গুরুদায়িত্ব। রাজ্যের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে মতুয়া গড়েড় দাপুটে নেতা অশোক কীর্তনীয়াকে করা হয়েছে রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী।

আদিবাসী ও পর্যটনে নজর

আদিবাসী সমাজের উন্নয়নকে অগ্রাধিকার দিতে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন ক্ষুদিরাম টুডুকে। তাঁকে আদিবাসী উন্নয়ন দফতরের পাশাপাশি রাজ্যের রাজস্ব বাড়াতে পর্যটন দপ্তরের দায়িত্বও দেওয়া হয়েছে।

বিকেলের ক্যাবিনেট বৈঠকের পর এই তালিকা প্রকাশের পরেই নবান্নে শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তৎপরতা। মঙ্গলবার থেকেই নিজের নিজের দফতরে কাজে যোগ দেবেন নতুন মন্ত্রীরা। ‘কথা কম, কাজ বেশি’, মুখ্যমন্ত্রীর এই মন্ত্রে মন্ত্রীদের এই দফতর বন্টন উন্নয়নকে কতদূর ত্বরান্বিত করে, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker