IPL 2026, RCB vs GT: গিলদের ঘরের মাঠে বিরাটদের জন্য জনগর্জন, ফাইনালে গুজরাট-বেঙ্গালুরুর প্রথম একাদশে কারা?

শুভমান গিলদের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের বহুপ্রতীক্ষিত ফাইনাল। কিন্তু গুজরাটের মাঠ হলেও এদিন তা লাল-সোনালিতে ভরপুর। অর্থাৎ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য প্রবলও জনগর্জন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।
এই বিষয়ে আরও খবর
কোয়ালিফায়ার ১-এ দু’দল মুখোমুখি হয়েছিল। সেখানে কার্যত একার হাতে আরসিবি’কে জেতান রজত পাতিদার। গুজরাট আবার বৈভব সূর্যবংশীর রাজস্থান রয়্যালসকে কোয়ালিফায়ার ২-এ হারিয়ে ফাইনালে উঠেছে। সেঞ্চুরি করেন গুজরাট অধিনায়ক। এবার আহমেদাবাদে খেতাব জয়ের লড়াই। আরসিবি গতবারের চ্যাম্পিয়ন। গুজরাট একবার ট্রফি জিতেছে ২০২২ সালে। যে দলই ট্রফি জিতুক না কেন, তাদের ঝুলিতে দু’টো ট্রফি আসবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলেউড, জ্যাকব ডাফি, রশিখ সালাম।
গুজরাট টাইটান্স : শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), জেসন হোল্ডার, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নিশান্ত সিন্ধু, কাগিসো রাবাডা, আরশাদ খান, মহম্মদ সিরাজ
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



