0%

শিয়ালদহ ডিভিশনে মেগা ব্লক, শনি-রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

শিয়ালদহ ডিভিশনে পরিকাঠামোগত উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার ও রবিবার মেগা ব্লকের ঘোষণা করল পূর্ব রেল। এর জেরে দুই দিন ধরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে সপ্তাহান্তে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে আপ ও ডাউন সাবার্বান লাইনে মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। ব্রিজ নম্বর ৩-এ গার্ডার প্রতিস্থাপনের কাজ চলবে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই অংশে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

– বিজ্ঞাপন –

এছাড়া শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেনের যাতায়াতও বন্ধ থাকবে। অন্যদিকে বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ছয় ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়া হবে।

পূর্ব রেল জানিয়েছে, সংশ্লিষ্ট সেতুগুলির পুরনো গার্ডারের কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই আধুনিক ও অধিক শক্তিশালী গার্ডার বসানোর কাজ করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে রেলপথের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই ট্রেনের গতি বৃদ্ধি এবং পরিষেবা আরও মসৃণ হবে।

শনিবার বাতিল ট্রেন

  • শিয়ালদহ–নৈহাটি: 31443, 31445, 31447 (আপ), 31442, 31446, 31450 (ডাউন)
  • শিয়ালদহ–রানাঘাট: 31631 (আপ), 31636 (ডাউন)
  • শিয়ালদহ–বনগাঁ: 33849 (আপ), 33856 (ডাউন)
  • শিয়ালদহ–শান্তিপুর: 31533 (আপ), 31538 (ডাউন)
  • শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: 31339, 31343 (আপ), 31338, 31340 (ডাউন)
  • শিয়ালদহ–ডানকুনি: 32249 (আপ), 32252 (ডাউন)
  • শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর: 34755 (আপ), 34754 (ডাউন)

রবিবার বাতিল ট্রেন

শিয়ালদহ–বনগাঁ শাখা

  • 33825 (আপ), 33820 (ডাউন)

শিয়ালদহ–হাবরা শাখা

  • 33651, 33653, 33655, 33657 (আপ)
  • 33652, 33654, 33656, 33658 (ডাউন)

শিয়ালদহ–ডানকুনি শাখা

  • 32211, 32215, 32219, 32227 (আপ)
  • 32212, 32216, 32220, 32228 (ডাউন)

দক্ষিণ শাখায় বাতিল ট্রেন

  • শিয়ালদহ–ডায়মন্ড হারবার: 34815 (আপ), 34812 (ডাউন)
  • শিয়ালদহ–সোনারপুর: 34411 (আপ), 34412 (ডাউন)
  • শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর: 34713 (আপ), 34716 (ডাউন)

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই তালিকার বাইরে আরও কিছু ট্রেন আংশিকভাবে বাতিল বা সংক্ষিপ্ত রুটে চালানো হতে পারে। তাই যাত্রীদের যাত্রার আগে রেলের সরকারি ঘোষণা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker