0%

TMC has finished, banners against Arup Roy in Howrah

‘‘জন্মলগ্ন থেকে দিদির দলকে, হাওড়ায় এক এক করে শেষ করে দেওয়ার মূল কাণ্ডারি বেইমান -গদ্দার অরূপ রায়।’’ এরকম লেখা রয়েছে কয়েকটি ব্যানারে। আর ব্যানারে এই লেখার তলায় আরও লেখা হয়েছে ‘‘আমরা দিদির সৈনিক।’’ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বর্তমান তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে ও তার আশপাশের এলাকার দেওয়ালে সোমবার সকালে এমনই প্রচুর ব্যানার দেখা গেল। শুধু প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নয়, অরূপ রায়ের নামে এরকম ব্যানার দেখা গেল মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোড, শ্যামাশ্রী সিনেমা হলের আশেপাশেও।

এই বিষয়ে আরও খবর

ব্যানারগুলিতে শুধু লেখা নেই। এই ব্যানারগুলির লেখার পাশে অরূপ রায়ের ছবি দেওয়া রয়েছে। আর সেই ছবিতে দেখা যাচ্ছে অরূপ রায়ের গলায় জুতোর মালা পরানো হয়েছে। এদিন আরও কয়েকটি ব্যানার চোখে পড়ে। তার মধ্যে একটিতে দেখা যায় লেখা রয়েছে, “১৫ বছর সাধারণ কর্মীদেরকে বঞ্চনা করে তোলাবাজি, চুরি, খুন, দুর্নীতিতে লিপ্ত হয়ে আর এখন দিদির সাথেই বেইমানি। বেইমান-গদ্দার অরূপ রায়।’’ অরূপ রায়ের উদ্দেশ্যে এরকম লিখে সেই ব্যানারের তলাতেও লেখা হয়েছে ‘‘আমরা দিদির সৈনিক।’’ অরূপ রায়ের উদ্দেশ্যে এরকম ব্যানার লিখে তাঁকে কটুক্তি করে কারা রাস্তায় ঝুলিয়ে দিয়ে গেল? সে ব্যাপারে কিছু জানা যায়নি।

TMC has finished, banners against Arup Roy in Howrah
এমন একাধিক ব্যানার দেখা গিয়েছে হাওড়া শহরে। নিজস্ব চিত্র

জেলা তৃণমূল সূত্রে খবর, অরূপ রায়ের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত ও বর্তমানে যাঁরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সেরকমই তৃণমূলের কিছু স্থানীয় নেতা তাঁরাই এই ব্যানার অরূপ রায়ের বাড়ির সামনে ও আশপাশের এলাকায় সোমবার ঝুলিয়ে দেন। তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, অরূপ রায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিয়েছেন। যাঁরা এখনও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাঁরাই অরূপ রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে হাওড়া শহরের বিভিন্ন এলাকায় ব্যানার ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ।

তবে এই বিষয়ে অরূপ রায় কিছু বলতে চাননি। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে আমি কিছু বক্তব্য রাখব না।” এই প্রসঙ্গে বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, “এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহি:প্রকাশ। তবে অরূপ রায় হাওড়ায় কী কী কুর্কীতি করেছেন, সেটা দলমত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষই জানেন। তাই হয়তো ওঁনার বিরুদ্ধে এ ধরনের ব্যানার টাঙানো হয়েছে।”

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker