0%

Gautam Gambhir: “গৌতম গম্ভীর নয়, ভারতীয় দলের কোচ ধোনির……” বিশ্বকাপের আগে বোমা ফাটালেন বিশ্বজয়ী তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছরে দুটি আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর এই ঘটনার পর ভারতীয় দলের সবচেয়ে সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতকে দুটি বিশ্বকাপ জেতানোর পর এখন কোচ হিসেবেও ভারতীয় দলকে দীর্ঘদিন পর টানা দুটি আইসিসি ট্রফি জিততে সাহায্য করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। কিন্তু এবার তার বিরুদ্ধে টপ দেখেছেন তারই পুরোনো সতীর্থ শান্তকুমারণ শ্রীশান্ত (S. Sreesanth)।

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দুই টুর্নামেন্টের ফাইনালেই ভারতের হয়ে অসাধারণ ব্যাটিং করে দলকে ট্রফি ছুঁতে সাহায্য করেন গম্ভীর। আর সেই দলের অংশ ছিলেন শ্রীশান্ত নিজেও। কিন্তু নিজের পুরোনো সতীর্থর বিরুদ্ধেই এখন একের পর এক তোপ দাগলেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার।

ভারতকে পরপর দুটি আইসিসি ট্রফি চাই তাহলে ও খোঁজ গৌতম গম্ভীরকে নিয়ে সন্তুষ্ট নন কেরালার এই তারকা পেসার। তিনি মনে করেন এই মুহূর্তে ভারতীয় দলের প্রয়োজন একজন মেন্টরের। তার মতে বর্তমান ভারতীয় কোচ অতিরিক্ত চাপ দিয়ে ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আদায় করায় বিশ্বাসী। কোচ গৌতম গম্ভীরকে সরিয়ে দিলে ভারতীয় দলের ক্রিকেটারদের উপর থেকে চাপ কমে যাবে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: রোহিত, কোহলি বা শুভমান গিল নন, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই তারকা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

শ্রীশান্ত সরাসরি বলেছেন, “দল জিতলে তবেই হাসিমুখ আর দল হেরে গেলে তখন রাগ দেখানো, এমনটা চলতে পারে না। আপনাকে দলের ক্রিকেটারদের বন্ধু হতে হবে, বড় দাদার মতো তাদের সাথে মিশতে হবে। হ্যাঁ, আপনি ক্রিকেটার হিসেবে দেশকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে বাকিরা চেষ্টা করছে না।”

আরও পড়ুন: ফর্মে না থাকলেও এই কারণে রোহিতকে সুযোগ দিচ্ছে BCCI! ফাঁস হলো গিলের ভারতের বিশ্বকাপের আসল পরিকল্পনা

এরপর তিনি সরাসরি ধোনির অধিনায়কত্ব প্রসঙ্গ টেনে বলেন, “ধোনি কখনো দলের ক্রিকেটারদের উপর অতিরিক্ত চাপ আসতে দিতো না। ঠিক একই ভাবে দলের কোচের কখনো ক্রিকেটারদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা উচিত নয়, ভারতীয় দলের এই মুহূর্তে গৌতম গম্ভীরের মতো কোচ নয়, মহেন্দ্র সিংহ ধোনির মত একজন মেন্টর প্রয়োজন।” প্রসঙ্গত মহেন্দ্র সিংহ ধোনি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর পরেছিলেন। কিন্তু সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ভারত।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker