চিকেন রান্না করলেই চামড়ার মতো ছিবড়ে? ম্যারিনেশনে মেশান ‘এই’ একটি উপাদান, তুলতুলে হবে মাংস

বাংলাহান্ট ডেস্ক : মুরগির মাংস খেতে যেমন ভালো, তেমনই রান্না করাও সহজ। কিন্তু মুরগির মাংসের ক্ষেত্রে একটি বড় সমস্যা হল, রান্না (Cooking Tips) করার পর মাংস ছিবড়ে হয়ে যায়। বিশেষ করে বোনলেস মাংসের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। এই কারণে অনেকে মুরগির ক্ষেত্রে বোনলেস মাংস এড়িয়ে চলেন। এই সমস্যা সমাধানের উপায় কী?
মুরগির মাংস (Cooking Tips) নরম করবেন কীভাবে?
মুরগির মাংস নরম ও সুসিদ্ধ করতে আগে ম্যারিনেট করে রাখা প্রয়োজন। তবে চিকেনের বিভিন্ন পদের জন্য ম্যারিনেশনও হবে আলাদা আলাদা। যেমন কাবাব জাতীয় বা চিকেন তন্দুরির জন্য একদম শুকনো করে ম্যারিনেট করতে হবে। জল ঝরানো টক দই দিয়ে মাংস মাখিয়ে রাখতে হবে। মশলা মাখানোর সময় কোনও জল জাতীয় উপাদান ব্যবহার করবেন না। এমনকি নুনও কম দিতে হবে ম্যারিনেশনে। নয়তো মাংস থেকে জল বেরোতে পারে।

চাইনিজ রান্নার ক্ষেত্রে: চিকেনের চাইনিজ বা ফ্রায়েড প্রিপারেশনের ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ও ডিমের সাদা অংশ দিয়ে মাংস মাখিয়ে রাখতে হবে। এতে মাংসের আর্দ্রতা বজায় থাকে। হাতে সময় কম অথচ মাংস দ্রুত নরম করা দরকার, তাহলে বেকিং সোডা ও জল মিশিয়ে মাংসে মাখিয়ে মিনিট ১৫ রাখার পর ধুয়ে ফেললেই চিকেন নরম হয়ে যাবে।
আরও পড়ুন :নৈহাটি জংশনে দুদিন ট্রাফিক ব্লক, কোন কোন ট্রেন বাতিল?
কী দিয়ে ম্যারিনেশন: চিকেন কষা (Cooking Tips) বা ঝোল বানাতে হলে টক দই, ভিনিগার, লেবুর রস দিয়ে চিকেনে মাখিয়ে রাখুন। এতে মাংস নরম হবে। এতে প্রাকৃতিক অ্যাসিড ও এনজাইম রয়েছে, যা মাংসের শক্ত ফাইবারগুলি ভেঙে নরম করে। ম্যারিনেট করার পর অন্তত ৩০-৬০ মিনিট মাংস রেখে দেওয়া উচিত। মাংস সারারাত ফ্রিজে থাকলে রান্নার আগে ফ্রিজ থেকে বের করে ঘরের সাধারণ তাপমাত্রায় আসার পর রান্না করুন। এতে মাংস ছিবড়ে হবে না।
আরও পড়ুন : আজই চাকা গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের, কী কী সুবিধা থাকছে?
মাংস মাঝারি আঁচে রান্না করলে নরম হবে। মাংসে কাঁচা পেঁপে বাটা মাখিয়ে ৩০-৪০ মিনিট রেখে তারপর রান্না করলে মাংস হয় নরম, সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। এতে রান্নায় স্বাদও বাড়ে।




