0%

Hydrogen Train Fare: প্ল্যাটফর্ম টিকিটের থেকেও সস্তা! দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ভাড়া কত জানেন?

রেলের বিপ্লব-হাইড্রোজেন ট্রেন।Image Credit: X

জিন্দ: ভারতীয় রেলের বিরাট বিপ্লব। চালু হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। না লাগবে বিদ্যুৎ, না লাগলে ডিজেল জ্বালানি। শুধুমাত্র জলেই ছুটবে এই ট্রেন। দেখতে যেমন আলাদা, তেমনই ভিন্ন এর বিশেষত্বও। এই অত্যাধুনিক ট্রেনের ভাড়া কত জানেন? মাত্র পাঁচ টাকা!

কোথা থেকে কত দূর চলবে হাইড্রোজেন ট্রেন? 

দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে নর্থান রেলওয়ের অধীনে হরিয়ানার জিন্দ-সোনিপত সেকশনে। হাইড্রোজেন ট্রেন দৈনিক ৩৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। দিনে দুই বার রাউন্ড ট্রিপ হবে। এর পর আরও একাধিক রুটে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

কী কী থাকছে এই ট্রেনে?

নীল রঙের এই ট্রেনটি সম্পূর্ণ বাতানুকুল হবে অর্থাৎ এসি হবে। এতে থাকবে অটোমেটিক দরজা। যাত্রীদের জন্য আরামদায়ক সিট-ও থাকবে।

কতজন যাত্রী বহন করতে পারবে?

রেল জানিয়েছে, এই হাইড্রোজেন ট্রেনে মোট ১০টি কামরা থাকবে। সব মিলিয়ে মোট ২৬০০ যাত্রী সফর করতে পারবেন এই ট্রেন। মাঝে ১১টি স্টপেজ থাকবে।

কত স্পিড এই ট্রেনের?  

হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশনে চলা এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত ট্রেনের সর্বোচ্চ গতি ধার্য করা হয়েছে ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

হাইড্রোজেন ট্রেনের ভাড়া কত?

চমক থাকছে হাইড্রোজেন ট্রেনের ভাড়াতেও। মাত্র ৫ টাকা ধার্য করা হয়েছে ন্যূনতম ভাড়া। সর্বোচ্চ ভাড়া হবে ২৫ টাকা। অর্থাৎ অনেক রেল স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের থেকেও সস্তা হাইড্রোজেন ট্রেনের টিকিট। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে ও রেলের কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট কাটা যাবে।

জিন্দ থেকে সোনিপতের দূরত্ব ৮৯  কিলোমিটার। মাত্র দুই ঘণ্টাতেই জিন্দ থেকে সোনিপত পৌঁছে যাওয়া যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker