বাড়ছে পুজোর অনুদান! ১ লাখ ১০ থেকে বেড়ে ১লাখ ২০ হাজার? জানুন কারা পাবেন

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হতেই রাজ্যের হাজার হাজার পুজো কমিটির নজর এখন সরকারি অনুদানের (Durga Puja Grant) দিকে। প্রশাসনিক সূত্রে খবর, এ বছর অনুদানের পরিমাণ আরও বাড়তে পারে। তবে আগের মতো সব পুজো কমিটিকে নয়, যাদের সত্যিই আর্থিক সাহায্যের প্রয়োজন, তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
দুর্গাপুজোর অনুদান (Durga Puja Grant) বাড়ার জল্পনা
রথযাত্রার পর থেকেই রাজ্যজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। কোথাও খুঁটিপুজো, কোথাও কাঠামোপুজো চলছে। এর মধ্যেই পুজো উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সরকারি অনুদান (Durga Puja Grant) নিয়ে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর অনুদানের পরিমাণ বাড়তে পারে। ২০২৫ সালে প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এ বার সেই অঙ্ক বেড়ে ১ লক্ষ ২০ হাজার টাকা হতে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। যদিও এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, যেসব পুজো কমিটির আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে, তাদেরই অনুদান (Durga Puja Grant) দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ফলে বড় বাজেটের এবং আর্থিকভাবে স্বচ্ছল পুজো কমিটিগুলি অনুদান নাও পেতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনের একাংশের মতে, ছোট ও মাঝারি বাজেটের পুজোগুলিই এ বছর বেশি সুবিধা পেতে পারে। কারণ, এই ধরনের অনেক পুজো কমিটি সরকারি সহায়তার উপর নির্ভর করেই উৎসবের আয়োজন করে থাকে।
উল্লেখ্য, রাজ্যে দুর্গাপুজোর অনুদান (Durga Puja Grant) চালু হয় ২০১৮ সালে। তখন প্রতিটি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এরপর প্রতি বছরই ধাপে ধাপে সেই অঙ্ক বেড়েছে। ২০২৫ সালে তা পৌঁছয় ১ লক্ষ ১০ হাজার টাকায়। গত বছর প্রায় ৪৫ হাজার পুজো কমিটি সরকারি অনুদান পেয়েছিল। শুধু অনুদানই নয়, বিদ্যুতের বিলের ক্ষেত্রেও ছাড়সহ একাধিক সুবিধা দেওয়া হয়েছিল।
সরকার বদলের পরে এই অনুদান ব্যবস্থা (Durga Puja Grant) চালু থাকবে কি না, তা নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর সেই জল্পনা অনেকটাই কমেছে। এখন পুজো উদ্যোক্তাদের অপেক্ষা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। নবান্ন সূত্রে খবর, অনুদান দেওয়ার নিয়ম এবং কারা এই সুবিধা পাবে, তা নিয়ে পরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, এ বছর রথযাত্রার জন্যও সরকার আর্থিক সহায়তা দেওয়ায় দুর্গাপুজোর অনুদান বৃদ্ধির সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।
বিশেষ করে কলকাতা ও আশপাশের এলাকার ছোট এবং মাঝারি বাজেটের পুজো কমিটিগুলি এখন সরকারের ঘোষণার অপেক্ষায় রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে দুর্গাপুজোর অনুদান (Durga Puja Grant) বাবদ রাজ্যের প্রায় ৪৯৫ কোটি টাকা খরচ হয়েছিল।

আরও পড়ুনঃ একুশের আগেই বড় ধাক্কা পেতে পারেন মমতা! এবার ঋতব্রত শিবিরে যেতে পারেন এই ‘হেভিওয়েট’
অর্থনীতিবিদদের একাংশের মতে, আর্থিকভাবে শক্তিশালী পুজো কমিটিগুলিকে বাদ দেওয়া হলেও যেসব পুজোর সত্যিই সরকারি সহায়তা দরকার, তাদের আরও বেশি সংখ্যায় অনুদানের (Durga Puja Grant) আওতায় আনা সম্ভব। ফলে অনুদান পাওয়া পুজো কমিটির সংখ্যা খুব বেশি কমবে না বলেই মনে করা হচ্ছে।




