ডেস্কটপ ভার্সনেই এবার Whatsapp কলিংয়ের ফিচার

AK Bangla 24×7 Digital: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের জন্য সুখবর। মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য ওয়েব ভার্সনে একাধিক ফিচার যোগ করেছে। এবার থেকে Whatsapp Web এর মাধ্যমে ওয়েবকলিং করতে পারবেন ব্যবহারকারীরা। ওয়ান অন ওয়ান এবং গ্রুপ কলিংয়ের সুবিধা থাকবে ৷ এর জন্য আলাদা করে কোনও অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না ৷
ওয়েব ব্রাউজারের মাধ্যমে Whatsapp ব্যবহার করার সময় কোনও কারণে যদি কলিংয়ের প্রয়োজন হয় তাহলে সরাসরি ওয়েব ব্রাউজার থেকেই কলিং সম্ভব। এর জন্য একটি ডেডিকেটেড কলিং ট্যাব তৈরি করা হয়েছে ৷ যেখানে পুরো কলিং হিস্ট্রি দেখা যাবে ৷ এছাড়াও ফেবারিট অপশনও থাকবে ৷ ওয়েব ভার্সনে কলিং হলেও তা পুরোপুরি ওয়ান টু ওয়ান এনক্রিপটেড ৷ নো-টাইম লিমিট, নো-কস্ট অপশন দেওয়া হয়েছে। এছাড়াও ওয়েব ভার্সনে কল ট্রান্সফার অপশন থাকবে ৷ ধরুন, আপনি স্মার্টফোনে থাকা Whatsapp এ কল করছেন ৷ অথবা কোনও ট্যাবের মাধ্যমে কল করছেন ৷ কিন্তু ওই কলটি ডিসকানেক্ট না করে ডেস্কটপে ট্রান্সফার করতে চান ৷ সেক্ষেত্রে তারও সুবিধা দেওয়া থাকবে ৷ যেখানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজেই কল ট্রান্সফার করতে পারবেন ব্যবহারকারী।
পাশাপাশি, ব্রাউজার ভার্সনে কোনও গ্রুপকলিং করার সমশ গ্রুপ-অ্যাডমিন যাঁকে চাইবেন তাঁকেই ওই কলে অ্যাড করতে পারে ৷ অন্য কেউ সেই গ্রুপ কলিংয়ে যুক্ত হতে চাইলে তাঁকে ওয়েটিংয়ে রাখা হবে ৷ অ্যাডমিন সম্মত হলে তবেই তিনি যোগ দিতে পারবেন। অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে লিঙ্ক শেয়ার অপশন পাওয়া যাবে। কোনও ব্যবহারকারী যদি আপনার কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকে তাহলে সেই ব্যবহারকারী লিঙ্কে ক্লিক করে কলিংয়ে যোগ দিতে পারবেন ৷



