বেকার ভাতায় মাসে মাসে ৩০০০, কবে থেকে শুরু আবেদন? কী কী নথি প্রয়োজন?

SOBDIK NEWS: রাজ্যে পালাবদলের পরেই একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করা হয়। বেকার যুবক যুবতীদের জন্যও ভাতা দেওয়ার ঘোষণা করা হয়। যুবশক্তি ভরসা প্রকল্পের (Yuva Shakti Bharosa) আওতায় বেকার যুবক যুবতীদের সাহায্যের জন্য ৩ হাজার বা ২ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা যায়। যদিও এই প্রকল্প এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই চালু হতে পারে বলে খবর।
বেকার ভাতায় (Yuva Shakti Bharosa) মাসে মাসে মিলবে টাকা
শোনা যাচ্ছে, যুবশক্তি ভরসা প্রকল্পে বেকার যুবক যুবতীদের ভাতা দেবে সরকার। স্নাতক পাশ করলে মিলবে ৩০০০ টাকা। এর থেকে কম শিক্ষাগত যোগ্যতা থাকলে মাসে ২০০০ টাকা করে মিলবে ভাতা। এই ভাতা পেতে হলে কী কী শর্ত পূরণ করতে হবে?

কী কী শর্ত: এর জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পে টাকা পেতে হলে বয়স হতে হবে ২১ থেকে ৪৫ এর মধ্যে। তবে অন্য কোনও সরকারি ভাতা পেলে এই ভাতা পাওয়া যাবে না। এছাড়াও পরিবারের বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ টাকার কম। এর বেশি আয় হলে আবেদন করা যাবে না বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন : দিঘা-পুরী যাওয়ার পরিকল্পনা থাকলে বাতিল করুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় বৃষ্টি?
কী কী নথি লাগবে: যুবশক্তি ভরসা প্রকল্পে (Yuva Shakti Bharosa) আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র প্রয়োজন হবে। এর জন্য লাগবে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র, মাধ্যমিক ও উচ্চশিক্ষার ডিগ্রি এবং রেজাল্ট, সক্রিয় মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
আরও পড়ুন : ওয়েটিং হল, মিনি মার্ট থেকে নতুন ফুটওভার ব্রিজ, হাবড়া স্টেশনের আমূল ভোলবদল
শোনা যাচ্ছে, অন্নপূর্ণা যোজনায় যেভাবে আবেদন করা হয়েছে সেভাবেই যুবশক্তিতেও করা যাবে আবেদন। সম্ভবত ওয়েবসাইট লঞ্চ করা হতে পারে। এছাড়া অফলাইনে পৌরসভা, কর্পোরেশন বা বিডিও অফিসে গিয়েও করা যেতে পারে আবেদন। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।




