0%

“কোনও শর্ত মানব না” হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর বিস্ফোরক নেহা বোরা

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি নিজেকে সিজেপির সদস্য নন বলে হাইকোর্টে দাবি করেছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নেহা বোরা (Neha Bora)। গতকাল ফের তাঁকে ধাক্কা দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তবে সেখান থেকে স্বস্তি না পেয়ে শান্তি বজায় রাখার জন্য বন্ড সই করতে অস্বীকৃতি জানিয়েছেন নেহা। এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনও শর্ত মানবেন না এবং কোনও নথিতে স্বাক্ষর করবেন না।

হাইকোর্ট থেকে ধাক্কা খেয়ে বড় পদক্ষেপ নেহার

আইসা সভাপতি নেহা বোরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমাদের কোনও শর্ত নেই। আমরা এই বন্ডে স্বাক্ষর করতে পারছি না।” স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের নোটিশকে চ্যালেঞ্জ করে নেহা বোরা দিল্লি হাইকোর্টে যে আবেদন করেছিলেন, গতকাল তা আদালত খারিজ করে দেয়। এমনকি আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য এসইএম আদালত নেহা বোরাকে ১০,০০০ টাকার বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

এদিকে নেহার আইনজীবী অভিক চিমনি জানিয়েছেন যে হাইকোর্ট শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করার আবেদন খারিজ করলেও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে আদালত জানিয়েছে যে শান্তিভঙ্গের আশঙ্কার ভিত্তি হিসেবে যে সমস্ত প্রমাণ বা নথি ব্যবহার করা হয়েছে, সেগুলি তাদের সরবরাহ করতে হবে। আর সেই অনুযায়ী সিইএম আদালত নথিগুলি হস্তান্তর করেছে এবং আগামী ২৯ তারিখের শুনানির আগেই সেগুলি খতিয়ে দেখা হবে।

মিনি মার্ট থেকে নতুন ফুট ওভারব্রিজ, হাবরা স্টেশন বদলে দেওয়ার পরিকল্পনা রেলের

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর যখন নেহা বোরা ককরোচ জনতা পার্টির তিরঙ্গা মিছিলে যোগ দিয়েছিলেন, তখন তাঁকে আটক করে হেফাজতে নেওয়া হয়। তবে তার পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর ফের তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু এরপর এসইএম-র জারি করা নোটিশকে বাতিল করার এবং পুলিশকে তাঁর বিরুদ্ধে কোনও ধরনের জোড়পূর্বক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেহা। তবে সেই আবেদন গতকাল খারিজ করে দেয় আদালত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker