0%

প্রকাশ্যে ঘুসি মেরেছিলেন পুলিশকর্তা, সেই ক্রিকেটারকেই বড় পদে নিয়োগ বিসিসিআইয়ের

প্রাক্তন জাতীয় দলের পেসার পরবিন্দর আওয়ানাকে জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করল ভারতীয় বোর্ড। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কৃষ্ণ দাস, রাকেশ প্যাটেল এবং এন অর্জুন যাদব। ক্রিকেট পরামর্শদাতা কমিটির সুপারিশ মেনে এই নিয়োগ হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই (BCCI)। তবে পঞ্চম নির্বাচকের নাম এখনও ঘোষণা হয়নি। তা দ্রুত জানানো হবে বলে বার্তা দিয়েছে বোর্ড।

জাতীয় দলের হয়ে দু’টো টি-টোয়েন্টি ম্যাচ খেলা আওয়ানা ঘরোয়া ক্রিকেটে চেনা মুখ। দিল্লির এই পেসার আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসের জার্সিতে। পাশাপাশি খেলেছেন ভারত ‘এ’, অবশিষ্ট ভারতের মতো দলে। সবমিলিয়ে ৬২ প্রথম শ্রেণির ম্যাচে ১৯১ উইকেট নিয়েছেন আওয়ানা। অবসরের পর কোচিংয়ে আসেন তিনি। দিল্লির বিভিন্ন বয়সভিক্তিক দলের পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও বোলিং কোচ ছিলেন।আওয়ানা কাজ করেছেন বোর্ডের হাই পারফরম্যান্স প্রোগ্রামেও।

পারবিন্দর আওয়ানা। ফাইল ছবি।

তবে ক্রিকেট কেরিয়ারে একাধিকবার অক্রিকেটীয় কারণে বিতর্কে জড়িয়েছেন আওয়ানা। ২০১৪ সালে নয়ডায় এক পুলিশকর্তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ভারতীয় পেসার। প্রকাশ্যে তাঁকে ঘুসি মারেন ওই পুলিশ কর্তা। জানা গিয়েছে, পার্কিং নিয়ে বচসার জেরে ওই পুলিশকর্তাকে কটূক্তি করেন জাতীয় দলে খেলা পেসার। ২০১৭ সালে একবার আবার আওয়ানাকে প্রকাশ্যে ৫ দুষ্কৃতী মারধর করেন। সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়।

আওয়ানা ছাড়া যারা জুনিয়র দলের নির্বাচক হয়েছে, তাঁদের মধ্যে কৃষ্ণ দাস ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অসম ও গোয়ার হয়ে। রাকেশ প্যাটেল গুজরাট ও বরোদার হয়ে খেলার পর কোচিংও করিয়েছেন এই দুই দলে। ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য অর্জুন ঘরোয়া ক্রিকেটে হায়দরাবাদের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে কোচিংয়ের পাশাপাশি বোর্ডের ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker