0%

AADHAAR-এ এই ৬টা জিনিস ভুল থাকলেই আপডেট করাতেই হবে…

নয়া দিল্লি: আধার কার্ড সবার আছে। আধার কার্ডের গুরুত্ব কতটা, তা নতুন করে বলার দরকার নেই। অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি এটি। স্কুল-কলেজ থেকে ব্যাঙ্ক, অফিস- সব জায়গাতেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। তবে অনেকেই আধার কার্ড একবার তৈরি করার পর আর সেই আধার কার্ড আপডেট করেন না। পুরনো নথি বা ব্যক্তিগত তথ্যই থেকে যায়। কোনও কিছু পরিবর্তন হলে, তা আর পরিবর্তন হয় না। আধার কার্ড আপডেট না থাকলে, আপনি কিন্তু চরম সমস্যায় পড়তে পারেন। কোন কোন সময়ে আধার কার্ড আপডেট করা জরুরি জানেন?

১. ঠিকানা বদল-

যদি কোনও ব্যক্তির স্থায়ী ঠিকানা বদল হয়, তিনি শহর বদলান, তাহলে আধার কার্ডে ঠিকানা আপডেট করা জরুরি। যদি আধার কার্ডে ঠিকানা আপডেট না থাকে, তাহলে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খুলতে, ঋণ পেতে বা অন্য কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হতে পারে।

২. মোবাইল নম্বর বদল-

আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকে, তা আধার অথেনটিকেশনের জন্য ওটিপি-র প্রয়োজন হয়। মোবাইল নম্বর না বদলালে, ওটিপি আসবে না। সেক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হতে পারে।

৩. নাম বা জন্মতারিখে ভুল-

যদি কারোর আধার কার্ডে নিজের বা অভিভাবকের নাম ভুল থাকে বা জন্মতারিখ ভুল থাকলে, তা অবিলম্বে ঠিক করিয়ে আধার কার্ড আপডেট করা উচিত।

৪. বায়োমেট্রিক আপডেট-

শিশুদের জন্য বাল আধার হয়। যখন শিশু বড় হয়, তখন তাদের বায়োমেট্রিক আপডেট করে নতুন আধার কার্ড তৈরি দরকার। এছাড়া ১০ বছর অন্তর আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট দরকার।

৫. ছবি না মেলা-

আধার কার্ডে পুরনো ছবি থাকলেও কোনও সমস্যা নেই। তবে যদি ছবির সঙ্গে চেহারা একদমই না মেলে, তাহলে ছবি আপডেট করানো যায়।

৬. ফেস অথেনটিকেশন ফেলিওর-

যদি ব্যাঙ্কিং, টেলিকম বা সরকারি কোনও পরিষেবা পেতে গিয়ে ফেস অথেনটিকেশন ফেলিওর হয়, তাহলে ফের আধার আপডেট করাতে হবে।

আধার আপডেট করতে কী কী জরুরি?

  • আধার কার্ড
  • পরিচয়পত্র
  • ঠিকানার প্রমাণ
  • জন্মের প্রমাণপত্র

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker