Brazil: ২৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে টিকিট! ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ গিয়ে চড়ছে প্রত্যাশার পারদ, ভিনি নাকি হাল্যান্ড, নজরে কে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে চলতি ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। রাউন্ড অফ ৩২-এ হাড্ডাহাড্ডি ম্যাচে জাপানের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় পেয়ে শেষ ১৬-তে পৌঁছেছে ভিনিসিয়স জুনিয়রের (Vinicius Junior) ব্রাজিল (Brazil)। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাওয়া এর্লিং হাল্যান্ডের (Erling Haaland) নরওয়ে। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ১৬ পর্যায়ে পৌঁছেছে তারা।
ব্রাজিল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নড়বড়ে ছিল। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে তাদের ভুলত্রুটিগুলি হয়ে উঠেছিল প্রকট। কিন্তু তারপরে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তির মগজাস্ত্রে ভর করে টানা ৩ ম্যাচে জয় পেয়েছে সাম্বা ব্রিগেড। এই ৩ ম্যাচে তারা ৮ গোল করেছে এবং কেবল একটি গোল হজম করেছে।
অপরদিকে ফ্রান্সের বিরুদ্ধে হারলেও নরওয়ের বিশ্বকাপ যাত্রা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার। হাল্যান্ড, ওডেগার্ডের মতো তারকা ফুটবলারদের পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড় বড় মঞ্চের চাপ রীতিমতো উপভোগ করছেন। আইভরি কোস্টের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এ চাপে পড়লেও খেলার গতির বিরুদ্ধে জয় পেয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে সবরকম পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।
আরও পড়ুন: “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের
ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য ৮২,৫০০ টিকিট ছেড়েছিল ফিফা, যা ম্যাচের তিন দিন আগেই পুরোপুরি শেষ। অতিরিক্ত চাহিদার কারণে ফিফা টিকিটের দাম বাড়ালেও সকল টিকিট সোল্ডআউট। ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকার কাছাকাছি এবং সর্বোচ্চ টিকেটের মূল্য ২৫ লক্ষ টাকা। কিন্তু তাও এখনও অবধি বিশ্বকাপের সবচেয়ে বেশি টিকিট বিক্রিত ম্যাচগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই ম্যাচ।
আরও পড়ুন: রূপকথার মতো প্রত্যাবর্তন বেলজিয়ামের! ৮৫ মিনিট অবধি এগিয়ে থেকেও টিলেমান্স ম্যাজিকে বিশ্বকাপ থেকে বিদায় সেনেগালের
ভিনিসিয়াস জুনিয়রের পায়ের জাদুতে ভর করে এই ম্যাচ জিততে চায় ব্রাজিল। চলতি টুর্নামেন্টে ৪ গোল ও ১ টি অ্যাসিস্ট করে সকলকে মোহিত করেছেন ব্রাজিলিয়ান তারকা। জাপানের বিরুদ্ধে গোল না পেলেও তার পায়ের জাদুটা মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। অপরদিকে হাল্যান্ড থাকলেও নরওয়ে শিবিরের অন্দরমহল থেকে আসা খবর অনুযায়ী হাল্যান্ডকে টোপ হিসেবে ব্যবহার করে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথকে ব্যবহার করে ব্রাজিলকে ঘায়েল করার প্ল্যান বানিয়েছেন নরওয়ে কোচ সোলবাক্কেন। হাড্ডাহাড্ডি এক ফুটবল ম্যাচের অপেক্ষায় গোটা বিশ্ব।



