ED raid at Bongaon and various locations in bengal

সাতসকালে রাজ্যে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরকারি সুবিধা পাইয়ে দিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আর এই অভিযোগে বনগাঁ, কলকাতা-সহ রাজ্যের ৮ জায়গায় সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে চলছে এই অভিযান।
ইডি সূত্রে খবর, বড়সড় এই প্রতারণা চক্রের পিছনে অভিজিৎ বিশ্বাসের বড় ভূমিকা রয়েছে। আর তা খতিয়ে দেখতেই তাঁর বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
ইডি সূত্রে খবর, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হতো। অভিযোগ, প্রায় এভাবে ২০ হাজার আমানতকারীর কাছ থেকে প্রায় ১৬৫ কোটি টাকা তোলা হয়েছে। এরপরই এই সংক্রান্ত অভিযোগ জমা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। এরপরই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পারেন, বনগাঁ-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এর প্রতারণার জাল ছড়িয়ে। এরপরই এদিন কার্যত সাতসকালে একাধিক দলে ভাগ হয়ে বনগাঁ, কলকাতা, উত্তর ২৪ পরগণা-সহ মোট ৮ জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, বনগাঁর ৪টি ঠিকানায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে অভিজিৎ বিশ্বাস এবং তাঁর এক প্রতিবেশীর বাড়িতে। যদিও অভিজিৎ বিশ্বাস বাড়িতে নেই বলেই খবর।
ইডি সূত্রে খবর, বড়সড় এই প্রতারণা চক্রের পিছনে অভিজিৎ বিশ্বাসের বড় ভূমিকা রয়েছে। আর তা খতিয়ে দেখতেই তাঁর বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। স্থানীয়দের দাবি, অভিজিৎ বিশ্বাস বাইরে থাকেন। খুব একটা এলাকাতেও তাঁকে দেখা যায় না। এদিন সকালে হঠাৎ করেই দেখলাম কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বলে রাখা প্রয়োজন, আজ, মঙ্গলবার ঐতিহাসিক ২১ জুলাই। যদিও পরিবর্তনের বাংলায় কলকাতায় তিনটি শহিদ দিবসের অনুষ্ঠান হতে চলেছে। যা নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। এর মধ্যেই ইডি তল্লাশি ঘিরে আরও বেড়েছে উত্তেজনা।
শেয়ার
লিংক



