Gautam Gambhir: বিশ্বকাপের আগে বুমরার চোট নিয়ে উদ্বেগ BCCI-এর! বড় ভুল করছেন গৌতম গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) লড়াই করেও সিরিজ হারের মুখ দেখতে হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলকে (Indian Cricket Team)। তার একটি বড় কারণ হলো তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোট। বিশ্বকাপের (2027 ODI World Cup) কথা মাথায় রেখে ভারতীয় দলের প্রায় তিন বছর পর ওডিআই সিরিজ খেলতে নেমেছিলেন এই তারকা বোলার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চিন্তা বাড়িয়ে আবারও চোটের কবলে তিনি।
গত ইংল্যান্ড সফরে দুই ফরম্যাট মিলিয়ে কেবলমাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল ভারতীয় দল। সেই ওডিআই ম্যাচে জয়ের পেছনে বড় অবদান ছিল বুমরার কৃপণ বোলিংয়ের। কিন্তু শেষ ওডিআই ম্যাচে তিনি হাঁটুর চোটের কারণে মাঠে নামতেই পারেননি।

ফলস্বরূপ ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণকে দুরমুস করে বিশাল রানের টার্গেট সেট করে ইংল্যান্ড। দুর্দান্ত ব্যাটিং করেও ভারতীয় দলকে সেই রান সফলভাবে চেজ করাতে পারেননি বিরাট, রোহিতরা। এই ঘটনার পরেই কোচ গৌতম গম্ভীরের একটি রণনীতি নিয়ে সমালোচনায় মেতেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ
প্রতীক অতীতে ওডিআই ফরম্যাটে কেবলমাত্র তরুণ বোলারদের সুযোগ দিচ্ছেন গম্ভীর। সিরাজ, সামি বা ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ সিনিয়াররা অন্যান্য জায়গায় নিজেদের জাত প্রমাণ করলেও ভারতীয় দলে আর সুযোগ পাচ্ছেন না। শুধুমাত্র বুমরাকেই আগামী ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায় রাখছেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল
আর ঠিক এই জায়গাতে আপত্তি রয়েছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞের। বুমরার পাশাপাশি আরও একজন অভিজ্ঞ ফাস্ট বোলার দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ জিততে গেলে প্রয়োজন মনে করেন তারা। দলে বোলারদের মধ্যে অভিজ্ঞতার অভাব থাকলে কি হতে পারে তাই ইংল্যান্ড সফরের শেষ ওডিআই ম্যাচ প্রমাণ করেছে। দ্রুত এই সমস্যার সমাধান না করলে এর বিশ্বকাপে বুমরা চোট-আঘাতের কবলে পড়লে ভারতীয় দলকে ফের একই সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে।




