0%

Iran-US Conflict : নাগরিকদের ফেরানো সম্ভব নয়, নিজেকেই ব্যবস্থা করতে হবে, দায় এড়াল আমেরিকা?

ওয়াশিংটন : ইজ়রায়েলে বসবাসকারী দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না আমেরিকা। প্রয়োজনে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। মধ্যপ্রাচ্যে সংকটের মাঝে জানিয়ে দিল আমেরিকা। দ্রুত ইজ়রায়েল ছাড়ার পরামর্শ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। কিন্তু, তাঁদের পক্ষে সব নাগরিকদের উদ্ধার করা সম্ভব নয়।

জেরুজালেমের মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে,তারা এই মুহূর্তে আমেরিকা তার দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়া বা সরাসরি ইজ়রায়েল থেকে সরিয়ে আনার মতো অবস্থানে নেই। নাগরিকদের ফিরিয়ে আনার বিকল্পগুলিও খুব সীমিত বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সেক্ষেত্রে আমেরিকার ফেরার বিষয়ে নিজেকেই উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

কিন্তু কীভাবে আমেরিকায় ফিরবেন নাগরিকরা? এই বিষয়ে এক্স হ্যান্ডেলে হাকবি লেখেন,”বর্তমানে সবচেয়ে কার্যকর রুট হল ইজ়রায়েলের পর্যটন মন্ত্রণালয়ের শাটল পরিষেবার মাধ্যমে মিশরের তাবাতে যাওয়া। তারপর তাবা থেকে ফ্লাইট নিতে পারেন আমেরিকার। কিংবা কায়রোতে যেতে পারেন সেখান থেকেও আমেরিকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায় । প্রসঙ্গত, দূতাবাস জানিয়েছে ইজ়রায়েলি পর্যটন মন্ত্রণালয় সোমবার থেকে তাবা সীমান্ত ক্রসিংয়ে শাটল পরিষেবা চালু করেছে। তাবাতে যাওয়ার স্থলপথও চালু রয়েছে এবং তা ২৪ ঘণ্টা খোলা থাকার কথা রয়েছে।

মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, “মার্কিন দূতাবাস ইজ়রায়েলি পর্যটন মন্ত্রণালয়ের শাটল পরিষেবার পক্ষে বা বিপক্ষে কোনও সুপারিশ করতে পারে না। আপনি যদি এই বিকল্পটি ব্যবহার করতে চান,তাহলে মার্কিন সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।”

প্রসঙ্গত, রাষ্ট্রদূত দাবি করেছেন, মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিক এবং তাদের পরিবারকে ইজ়রায়েল থেকে সরিয়ে আনার জন্য সাহায্যের দাবি জানিয়ে প্রচুর অনুরোধ এসেছিল। কিন্তু, এই মুহূর্তে আমেরিকার পক্ষে সরসারি ইজ়রায়েল থেকে আমেরিকার নাগরিকদের উদ্ধার করা সম্ভব নয়। এদিকে, পশ্চিম এশিয়ার ১৪টি দেশ থেকে নাগরিকদের দ্রুত বেরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আমেরিকা। এই ১৪টি দেশের মধ্যে রয়েছে মিশর, ইরান, ইরাক, ইজ়রায়েল, বাহরিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ইত্যাদি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker