0%

New Education Minister Pralhad Joshi: ছোটবেলাতেই RSS-র সঙ্গে যোগ, এর আগে কোন কোন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন নতুন শিক্ষামন্ত্রী?

কলকাতা: নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্কে দেশজুড়ে চলা ছাত্র-বিক্ষোভের জেরে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করার পরেই, দেশের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রবীণ নেতা প্রহ্লাদ যোশী। নিজের বর্তমান মন্ত্রকের পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষা মন্ত্রকেরও অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। 

কে এই প্রহ্লাদ যোশী?

১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্ণাটকের বিজয়পুরায় (পূর্বতন বিজাপুর) সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ যোশী। ভারতীয় রেলে কাজ করতেন তাঁর বাবা। ছোটবেলাতেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে কর্ণাটকে সাংগঠনিক ও রাজনৈতিক কাজের মাধ্যমেই তাঁর জনসেবার দীর্ঘ সফর শুরু।

হুবলির রেলওয়ে স্কুল এবং নিউ ইংলিশ স্কুলে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা। এরপর ১৯৮৩ সালে তিনি ধারওয়াড়ের কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কড়সিদ্ধেশ্বর আর্টস কলেজ থেকে কলাবিভাগে স্নাতকের ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবন থেকেই ধার বাড়তে থাকে রাজনৈতিক জীবনের। 

তাঁর স্ত্রী জ্যোতি যোশী রাজনীতি থেকে দূরে থাকলেও বিভিন্ন জনসভা-নির্বাচনী প্রচারে মাঝেমাঝে তাঁকে দেখা যায়। তাঁদের তিন কন্যা সন্তান রয়েছেন, অর্পিতা, অনুশা এবং অনন্যা। তবে যোশীর পরিবার মূলত প্রচারের আলো থেকে নিজেদের দূরে রাখতেই পছন্দ করে। ২০০৪ সাল থেকে টানা কর্ণাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্রের সাংসদ এই প্রহ্লাদ যোশী। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় সংসদীয় বিষয়ক, কয়লা এবং খনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জুন মাসে তিনি ক্রেতাসুরক্ষা, খাদ্য ও গণবণ্টন এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পান। এছাড়াও তিনি কর্ণাটক বিজেপির জেলা ও রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker