South Bengal Weather: ৬০ কিমি বেগে ঝড়! শুক্রে তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৫ জেলা: আবহাওয়ার খবর

সবদিক নিউজ:পূর্বাভাস মতোই ঝেঁপে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। সামান্য কমেছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তর (Weather Update) বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি জারি থাকবে। গরমও কিছুটা কমবে। ভ্যাপসা গরম আর অস্বস্তি থেকে রেহাই মিলবে আগামী কয়েকদিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ বেশ কিছু জেলায় আজও বৃষ্টি হবে। আজ ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। এই সমস্ত জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে।
এই সমস্ত জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামীকাল শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ শুক্রবারও ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, টানা ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমতে পারে বলে পূর্বাভাস। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা কমবে।

আরও পড়ুন: নন্দনে নয়, এনটি ওয়ান স্টুডিওতে শায়িত থাকবে দেহ, শুক্রবারই শেষকৃত্য অনীক দত্তের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
টানা ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে এবার দাপট কিছুটা কমবে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও ভারী বৃষ্টি হবে না। বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।




