0%

TMC District President arrested in Kharagpur

রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতারা। দুর্নীতি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ উঠে আসছে বহু তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার গ্রেপ্তার করা হল খড়গপুরের প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী। তিনি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে রয়েছেন। শনিবার মধ্যরাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন এলাকায় যথেষ্ঠ প্রভাবশালী। তৃণমূলের জেলা সভাপতি পদেও রয়েছেন তিনি। ক্ষমতায় থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, বিরোধীদের মারধর, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ উঠেছিল। তিনি একসময় খড়গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। এবার তাকেই গ্রেপ্তার করল খড়গপুর টাউন থানার পুলিশ। জানা গিয়েছে, তৃণমূল আমলে গ্রামীণ এলাকায় এক মহিলাকে খুনের হুমকি, ভয় দেখানো, জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। দেবাশিসের বিরুদ্ধে থানায় খুনের চেষ্টার অভিযোগও দায়ের হয়। সেই ঘটনাতেই গতকাল মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ, রবিবার তাঁকে আদালতে তোলা হবে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুরের দীর্ঘদিনের রাজনৈতিক নেতা এই দেবাশিস। ২০০০ সালে কংগ্রেসে থাকাকালীন তিনি কাউন্সিলর হন। পরে দলবদল করে তৃণমূল কংগ্রেসে। ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ফের কাউন্সিলর হন। এই মুহূর্তে তিনি তৃণমূলের জেলা সভাপতি পদে রয়েছেন। তাঁর স্ত্রী নমিতা চৌধুরী খড়গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ধৃতের বিরুদ্ধে আর কী কী অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker