0%

Vaibhav Sooryavanshi: ফের বিধ্বংসী সূর্যবংশী! শচীনও পারেননি এমন কাজ করে প্রমাণ করলেন তিনি সকলের থেকে আলাদা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্যসমাপ্ত সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) ব্যাট হাতে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। এই সিরিজে ১৫১ রান করে তিনি ছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) সর্বোচ্চ রান-সংগ্রাহক। সেই সঙ্গে সর্বকালের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে ম্যাচের সেরা ও সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

চলতি সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ৫০, ২০ ও ৮১ রানের তিনটি ইনিংস খেলেছেন তিনি। প্রতি ম্যাচে ভারতের অপর ওপেনার অভিষেক শর্মা ব্যর্থ হলেও তিনি ধ্বংসলীলা চালিয়ে গিয়েছিলেন। ফলস্বরূপ ভারতীয় দল কখনই শুরুতে উইকেট হারিয়েও চাপে পড়েনি।

এদিন ইতিহাস তৈরী করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker