Yuvraj Singh: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ওডিআই সিরিজ হারতে হলেও সিরিজের শেষ ম্যাচে কয়েকটি ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যেভাবে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলকে (Indian Cricket Team) অনেকক্ষণ লড়াইয়ে রাখে, তা রীতিমতো নজর কাড়ার মতো বিষয় ছিল। অনেকেই মনে করে থাকেন তারা দুজন কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) আগামী বিশ্বকাপ (2027 ODI World Cup) পরিকল্পনার অংশ নন। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)।
ভারতীয় দলকে দুটি বিশ্বকাপ জেতানো প্রাক্তন তারকা অলরাউন্ডার নাম না করেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় দলের কোচ গৌতম গল্পের পরামর্শ দিয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আসন্ন বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত। তাদের কাছ থেকে সেরাটা আদায় করতে গেলে কি করা উচিত সেই নিয়ে নিজের মনে স্পষ্ট ধারণা তৈরি করেছেন যুবি।

এই বিশেষ প্রসঙ্গে যুবরাজ বলেছেন, “বিশ্বকাপের পরিকল্পনায় যদি রোহিত ও বিরাট থাকেন, তবে এখনই তাঁদের তা জানিয়ে নিশ্চিত করুন। বয়স ও ফর্ম নিয়ে বাইরের নানা আলোচনা বা গুঞ্জন তো থাকবেই, কিন্তু সিনিয়র খেলোয়াড়দের বিষয়ে টিম ম্যানেজমেন্টের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। আর যদি তারা আপনাদের পরিকল্পনায় না থাকেন, তবে তাদের সততার সাথে বিষয়টি সম্পর্কে অবগত করুন।”
আরও পড়ুন: লর্ডসে দুরন্ত সেঞ্চুরির পরেও টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন রোহিত শর্মা? কী পরিকল্পনা BCCI-র?
ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ছয় ম্যাচে রোহিত পেয়েছেন একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি। কিন্তু বাকি চারটি ম্যাচে তিনি সুপার ফ্লপ। ধারাবাহিকতার অভাবে ভুগছেন হিটম্যান। এই অবস্থায় তাকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখাটা কতটা যুক্তিযুক্ত হবে, সেই নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে।
আরও পড়ুন: এই ২টি কারণে কোহলিকে রেখে দিলেও রোহিতকে ভারতীয় দল থেকে বাদ দিচ্ছেন গম্ভীর! হতাশ ভক্তরা
অপরদিকে ভারতীয় দলের জার্সিতে অসাধারণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দুটি হাফসেঞ্চুরি এসেছে তার ঝুলিতে। দেশ ও বিদেশ, দুইরকম পরিবেশেই সমান স্বাচ্ছন্দ্য অনুভব করছেন ভারতীয় মহাতারকা। তাকে বাদ দেওয়ার কোনও কারণ আপাতত খুঁজে পাওয়া যায়নি।




