অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের

আদালতে জোর ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ বিচারকের। পাশাপাশি, ট্রাম্পের এহেন পদক্ষেপকে অসাংবিধানিক বলেও আখ্যা দিয়েছেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর সিএনএন, এমএস নাও এবং পলিটিকো এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলি দিনের পর দিন ধরে মিথ্যা, ভুয়ো ও নিজেদের মনগড়া খবর পরিবেশন করে আসছে। যার জেরেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি হুঁশিয়ারির সুরে আরও বলেন, “মিথ্যা খবর পরিবেশনের অভিযোগে ভবিষ্যতে আরও একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে এহেন পদক্ষেপ করা হতে পারে।” ট্রাম্পের এহেন পদক্ষেপের পরই বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্তকে সিদ্ধান্তকে সংবিধান-বিরোধী বলে আখ্যা দেয় বিরোধীরা। এরপরই ওই তিন সংবাদমাধ্যম পালটা মার্কিন প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
শেয়ার
লিংক



