0%

আবিরে ঢেকে প্রেমের আলিঙ্গন! হোলিতে ভাইরাল যশ-নুসরত

রঙের উৎসব মানেই উচ্ছ্বাস, আবেগ আর ভালোবাসার অবাধ প্রকাশ। আর সেই রঙিন আনন্দেই ভাসলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সাদা পোশাকে হাজির হয়ে দুজনে যেন হয়ে উঠেছিলেন রঙের ক্যানভাস মুহূর্তে লাল, সবুজ, গোলাপি আবিরে ঢেকে যায় তাঁদের চারপাশ।

হোলির দিনে কোনও রাখঢাক নয়, বরং খোলামেলা আনন্দেই মেতে ওঠেন এই তারকা জুটি। একে অপরকে রঙ মাখিয়ে, আলিঙ্গনে জড়িয়ে, চোখে চোখ রেখে ভালোবাসার আবহ আরও গাঢ় করে তোলেন তাঁরা। শুধু দুজনেই নন, বন্ধুদের সঙ্গেও রঙের খেলায় সামিল হয়ে উৎসবকে করে তোলেন প্রাণবন্ত। সবচেয়ে বেশি নজর কাড়েন নুসরত। উৎসবের তালে তালে জমিয়ে নাচে মাতিয়ে দেন চারপাশ। যশও তাল মিলিয়ে আনন্দে যোগ দেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker