0%

কালিয়া কোর্মা নয়, গোলমরিচের ঝাঁঝ মিশিয়ে এভাবে রাঁধুন কাতলা, রইল রেসিপি

বাংলাহান্ট ডেস্ক : কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। নানান ধরণের মাছের বিকল্প থাকলেও প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই রুই কাতলাই বেশি রান্না (Recipe) হয়ে থাকে। আর অধিকাংশ দিনই একই ধরণের মাছের ঝোল খেতে খেতে মুখের স্বাদটাই যেন চলে যায়।

কাতলা মাছের ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)

তবে একটু স্বাদ বদল করে রাঁধলে রুই কাতলা দিয়েই খেয়ে ফেলা যায় একথালা ভাত। কালিয়া, কোর্মা নয়, কাতলা মাছের এক অন্যরকম রান্নার রেসিপি রইল যা স্বাদে যেমন হয় দুর্দান্ত, তেমনই রান্নাও হয়ে যায় খুব সহজ কিছু উপকরণে। দেখে নিন কাতলার মরিচ ঝালের রেসিপি-

কাতলার মরিচ ঝালের উপকরণ:

কাতলা মাছ- ৫ টুকরো

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কালোজিরেবাটা- ১ টেবিল চামচ

গোটা গোলমরিচ- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৪ টি

রসুন- ৭-৮ কোয়া

টক দই- আধ কাপ

লেবুর রস

আরও পড়ুন : LPG সিলিন্ডার রাখার ক্ষেত্রে বড় নিয়ম, বাড়িতে ক’টা পর্যন্ত রাখা যায় জানুন

কাতলার মরিচ ঝালের প্রণালী: মাছগুলিকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে। একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, গোটা গোলমরিচ আর কালোজিরে বেটে (Recipe) নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোরন দিতে হবে গোটা গোলমরিচ। এরপর বেটে রাখা মিশ্রণ দিয়ে ভালো করে কষাতে হবে।

আরও পড়ুন : মনোনয়নের মিছিলে গিয়ে খোয়া গেল জুতো, খালি পায়েই ঘুরে বেড়ালেন তৃণমূল সাংসদ

মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে নুন, চিনি দিয়ে মাছগুলি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঝোল ফুটে উঠলেই আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলার মরিচ ঝাল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker