পুরস্কার মঞ্চে ইরফানের রসিকতা, এখনও ভাইরাল সেই মুহূর্ত

বলিউডের অন্যতম প্রিয় অভিনেতা ইরফান খানের একটি মজার ও স্মরণীয় মুহূর্ত আবারও সামনে এসেছে, যখন তিনি পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে রসিকতার ছলে ‘বেস্ট অ্যাকট্রেস’ হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন।
২০২৬ সালের ৫ এপ্রিল মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলা চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬ (Screen Awards 2026)-কে ঘিরে যখন সেরা অভিনেতার দৌড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ফিরে দেখা হচ্ছে ২০১৮ সালের এক বিশেষ মুহূর্ত। সেই বছর ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ইরফান খান। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন অভিনেত্রী মনীষা কৈরালা।
মঞ্চে উঠে ইরফান তাঁর স্বভাবসিদ্ধ শান্ত ও রসিকতার ভঙ্গিতে বলেন, “আমাকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ। আমি অনেকদিন ধরে এর অপেক্ষায় ছিলাম। এর বদলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের এবং নিজেকেও চমকে দিতে থাকব। এমনকি একদিন হয়তো বেস্ট অ্যাকট্রেস ক্যাটাগরিতেও পুরস্কার জেতার চেষ্টা করব।”
আরও পড়ুন: প্রাণ হাতের মুঠোয় নিয়ে কাজ করতে হয়! টলিউড ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাওলির
এরপর মজা করে তিনি জানান, একবার নাকি তাঁকে মেয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে শর্ত ছিল দাড়ি কাটতে হবে। উত্তরে ইরফান বলেন, “দাড়ি কাটব না, কিন্তু মেয়ের চরিত্রে অভিনয় করতে পারি।”
নিজের বক্তব্যের শেষে সহ-অভিনেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তাঁদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হত না বলেও উল্লেখ করেন। তাঁর বলা এই মুহূর্ত আজও ভক্তদের মনে বিশেষ জায়গা করে রয়েছে।
আরও পড়ুন: ‘তুই পারবি’ বাবার কথাতেই শুরু, বাস চালিয়ে নজির গড়ছেন বৃষ্টি! প্রশংসায় ভরালেন হিরণ



