0%

গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে দেরি? কবে এবং কোথায় অভিযোগ করবেন জানুন

সবদিক নিউজ: অনেক সময় দেখা যায় বুকিং করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সিলিন্ডার বাড়িতে পৌঁছায় না। তখন অনেকেই বুঝতে পারেন না কতদিন অপেক্ষা করা উচিত এবং কখন অভিযোগ জানানো দরকার।আপনিও যদি এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে জেনে নিন LPG সিলিন্ডার ডেলিভারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম (LPG Cylinder)।

গ্যাস ডেলিভারি না হলে কতদিন অপেক্ষা করা উচিত? (LPG Cylinder)

মধ্যপ্রাচ্যীয় যুদ্ধের ফলে দেশজুড়ে দেখা দিয়েছে গ্যাসের আকাল। পাশাপাশি তেলের সংকট দেখা দিয়েছে তীব্রভাবে। আর এর মাঝেই ভারত এলপিজির সরবরাহের জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক জ্বালানো উৎপাদন এবং সরবরাহের ওপর প্রভাব পড়েছে (LPG Cylinder)। যার ফলে গ্যাস ও তেলবাহী জাহাজে চলাচলে প্রভাব পড়েছে।LPG Cylinder how long should one wait if the gas delivery does not arrive

 বাংলার রেল মানচিত্র বদলাতে পারে এই বৈঠক, মুখোমুখি শুভেন্দু অধিকারী ও অশ্বিনী বৈষ্ণব

তবে গ্যাস বুকিংয়ের পর কতদিনে ডেলিভারি হওয়ার কথা?সাধারণভাবে গ্যাস বুকিংয়ের ২ থেকে ৭ দিনের মধ্যে সিলিন্ডার ডেলিভারি হয়ে যায়। তবে এটি এলাকার অবস্থান, ডিস্ট্রিবিউটরের পরিষেবার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে শহরাঞ্চলে সাধারণত ২ থেকে ৪ দিনের মধ্যেই ডেলিভারি সম্পন্ন হয়।

কিন্তু বুকিংয়ের ৭ দিনের পরেও সিলিন্ডার ডেলিভারি না হয়, তাহলে সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করা উচিত।বিশেষ করে যদি আপনার বুকিং স্ট্যাটাসে “Delivered” দেখায় কিন্তু বাস্তবে সিলিন্ডার না পৌঁছায়, তাহলে অবিলম্বে অভিযোগ জানানো প্রয়োজন। তবে বর্তমানে LPG গ্রাহকরা একাধিক উপায়ে বুকিং স্ট্যাটাস দেখতে পারেন।

এরজন্য গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেমোবাইল অ্যাপের মাধ্যমে SMS পরিষেবার সাহায্যেকাস্টমার কেয়ারে ফোন করেবুকিং নম্বর ব্যবহার করে সহজেই ডেলিভারির বর্তমান অবস্থা জানা যায়। আর যদি দীর্ঘ সময় অপেক্ষার পরেও সিলিন্ডার না পান, তাহলে নিম্নলিখিত উপায়ে অভিযোগ করতে পারেন

১. স্থানীয় গ্যাস এজেন্সিপ্রথমে আপনার ডিস্ট্রিবিউটর বা গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে স্থানীয় স্তরেই সমস্যার সমাধান হয়ে যায়।কাস্টোমার কেয়ার-প্রতিটি LPG কোম্পানির নিজস্ব কাস্টোমার কেয়ার নম্বর রয়েছে। সেখানে বুকিং নম্বর জানিয়ে অভিযোগ নথিভুক্ত করা যায়।৩. অনলাইন অভিযোগ-গ্যাস কোম্পানির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ-ইন করে অভিযোগ জমা দেওয়া যায়।৪. জাতীয় অভিযোগ পোর্টাল-প্রয়োজনে অভিযোগ জানাতে পারেন (LPG Cylinder)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker