0%

চিন্তা শেষ! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী, খুশিতে আত্মহারা সকলে

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই শুরু। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। শুভেন্দু অধিকারীর সরকারের এই জনদরদী প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ৩০০০ টাকা ভাতা পাবেন বাংলার ‘যোগ্য’ মা-বোনেরা। তবে এই প্রকল্প নিয়েই বেজায় চিন্তায় পড়েছেন সকলে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ‘সুখবর’ | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্য। শুরু করে গিয়েছে আবেদন প্রক্রিয়া। তবে সাধারণ মানুষের চিন্তা সেই ১১ পাতার ফর্ম নিয়ে। আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। দীর্ঘ ফর্ম ফিল আপ করতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

১১-১২ পাতার ফর্ম কীভাবে ফিলআপ হবে তা নিয়েই চিন্তায় সাধারণ মানুষ। এই সংক্রান্ত যাবতীয় বিতর্কের মাঝে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, স্বয়ং সরকারের প্রতিনিধিরাই তাদের কাছে পৌঁছে যাবেন।

মুখ্যমন্ত্রী বলেন, ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই। প্রকল্পের টাকা সকলেই পাবেন। শুভেন্দুবাবুর আশ্বাস, ‘‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন।” “বিচলিত হবেন না, ফর্ম পূরণ করতে বাড়িতেই যাবে আমাদের লোক” জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: শুধু মাথায় ফাটালেই তো হবে না, চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন ডিম? রইল তিনটি মাস্কের পদ্ধতি

কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা?

কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা এর আওতায় আসবেন না। ‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

Annapurna Yojana

পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। কোনো ‘অবৈধ’ উপভোক্তা বা পুরুষদের অ্যাকাউন্টে যাতে এই অর্থ না যায়, সেই দিকে নজর রাখতে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker