0%

চোরবাগান কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী, দিলেন পাশে থাকার আশ্বাস | Suvendu Adhikari in Chorbagan Incident

সৌভিক মুখার্জী, কলকাতা: চোরবাগান কাণ্ডে (Chorbagan Incident) যেন মাটি হয়ে গিয়েছে দুর্গাপুজোর আনন্দ! বৃষ্টি এবং অতিরিক্ত ভিড়ের চাপে পুজো মণ্ডপে প্রাণ গিয়েছে ১৯ জনের। আহত হয়েছেন ২৫ জন। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নিহত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তার ঘোষণা তো করা হয়েছেই, তার পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, নবমী ও দশমীর দিন তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। সেই কথাই রাখলেন শুভেন্দু অধিকারী।

নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

শনিবার অর্থাৎ সপ্তমীর প্রথম দিন কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে মুহূর্তের মধ্যে নেমে এসে শোকের ছায়া। সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টি নামায় পুজো মণ্ডপের ভিতরেই শুরু হয় হুড়োহুড়ি। আর সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। আহত হন ২৫ জন। এমনকি সেখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, পুলিশ এবং চিকিৎসা ব্যবস্থা ছিল না বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনার দিন রাতেই মেডিকেল কলেজ হাসপাতালে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহতদের সঙ্গে দেখা করেন।

তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি নিহতদের পরিবারগুলিকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি চাকরির আশ্বাস দিয়েছেন তিনি। সপ্তমীর দ্বিতীয় দিন তিনি ঘোষণা করেন, নবমী এবং দশমীতে নিহতদের বাড়ি যাবেন। সেখানে গিয়েই তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। হলও তেমনটাই। মঙ্গলবার সকালেই চোরবাগান কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আসলেন মুখ্যমন্ত্রী।

“আইন ভাঙাই অভ্যাস” আশুতোষ, সৌরভের জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত

এদিকে ওই ঘটনার পর তৎপর হয় প্রশাসন। ভিআইপি পাস বন্ধের পাশাপাশি একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ভবানীভবনে একটি জরুরী বৈঠকও ডেকেছিলেন তিনি। যেখানে মুখ্য সচিব, এসপি-সহ রাজ্যের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে আজ নিহতদের পরিবারগুলির বাড়ি গিয়ে পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এমনকি দূরের জেলায় যাওয়ার জন্য তিনি হেলিকপ্টার ব্যবহার করবেন বলেও জানিয়েছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker