0%

টাকা নিয়ে ভাবতে হবে না আর, নতুন ইনভেস্টর পেয়ে গেল ইস্টবেঙ্গল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টাকার চিন্তা এবার দূর হচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal FC)। ইন্ডিয়ান সুপার লিগের মাঝেই এলো সুখবর। নতুন ইনভেস্টার পেয়ে গেল লাল হলুদ! সব ঠিক থাকলে শহরের ঐতিহ্যবাহী দলটির নতুন বিনিয়োগকারী হতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যালস। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ইস্টবেঙ্গল এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। আর সেটা হলেই আনুষ্ঠানিকভাবে নতুন ইনভেস্টরের নাম প্রকাশ করে দেবে মশাল ব্রিগেড।

আর্থিক সমস্যা মিটতে চলেছে ইস্টবেঙ্গলের

গত ISL-টাও ইমামির লোগো নিয়ে খেলেছিলেন ইস্টবেঙ্গলের ছেলেরা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল হয়তো লাল হলুদের সাথে আর থাকবে না এই ব্যবসায়ী গোষ্ঠী। পরবর্তীতে ইমামির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় তারা ইস্টবেঙ্গলের ইনভেস্টার হিসেবে আর থাকতে চায় না। কিছু বিষয় নিয়ে ক্লাবের সাথে মতের অমিল হচ্ছিল সংস্থাটির। যার কারণে শেষ পর্যন্ত লাল হলুদে বিনিয়োগকারীর ভূমিকা শেষ হয় ইমামির।

এমনিতেও চলতি মরসুমে ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যায়নি ইমামির লোগো। যদিও পরবর্তীতে সংস্থাটির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল তারা লাল হলুদে বিনিয়োগকারী হিসেবে না থাকলেও স্পনসর হিসেবে ইস্টবেঙ্গলের সাথে থাকছে। যার জেরে ছোট করে হলেও ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল জার্সিতে দেখা গিয়েছিল ইমামির লোগো। তবে বিনিয়োগকারী হিসেবে সংস্থাটি সরে যাওয়ায় আর্থিক সমস্যায় পড়তে হয় লাল হলুদকে। এবার সেই সমস্যাটাই মিটতে চলেছে।

‘আমরা জানি ও কী করতে পারে’ সিরিজের আগেই বৈভবকে নিয়ে সতর্ক কিউই অধিনায়ক

ইমামি সরে যাওয়ায় আর্থিক দিক থেকে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পুজোর আগে ফুটবলার থেকে শুরু করে কোচেদের বেতন নিয়েও সমস্যায় পড়েছিল শহরের এই ঐতিহ্যবাহী দলটি। যদিও পরবর্তীতে সেই সমস্যা মিটলেও এবার নতুন বিনিয়োগকারী পেয়ে যাওয়ায় খুব শীঘ্রই পুরো দমে মাঠে নামবে লাল হলুদ। সেক্ষেত্রে আর টাকা নিয়ে অন্তত চিন্তা করতে হবে না দলটিকে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker