0%

ডিম-বেগুন হামলার মুখে পড়েছেন! এবার রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মহুয়া মৈত্র

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ‘ডিম থেরাপি’র শিকার হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ডিমের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে বেগুন ও কাদাও ছোঁড়া হয় বলে অভিযোগ। এই নিয়ে আগেই ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এবার শোনা গেল, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ।

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মহুয়া | (Mahua Moitra)

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান কৃষ্ণনগরের সাংসদ। অভিযোগ, তাঁর বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে তাতে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। অথচ তাঁর দায়ের করা এফআইআরেও কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ হাই কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ! ২১ জুলাইয়ের সভা নিয়ে মমতাদের বড় নির্দেশ জাস্টিস সিংহ রায়ের

এই মর্মে রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। তবে শুনানি কবে হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এদিকে গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে ‘ডিম থেরাপি’র শিকার হয়েছিলেন মহুয়া। সেখানে তৃণমূলের একটি কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেই কর্মিসভা চলাকালীনই কালো পতাকা হাতে দলীয় কার্যালয়ের বাইরে জড়ো হন একদল লোক। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘হায় হায়’ স্লোগান দেওয়া শুরু হয়।

অভিযোগ, ওই দলীয় কার্যালয়ের জানলা থেকে মহুয়াকে দেখতে পেয়ে ডিম, কাদা, বেগুন ছোঁড়া হয়। সাংসদ সহ তৃণমূল কর্মীদের ঘেরাওয়েরও অভিযোগ ওঠে। সেদিনই এই নিয়ে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ।

সেই ভিডিওয় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছিলেন মহুয়া। বিজেপির লোকজন এই কাণ্ড ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, এসব হচ্ছে দেখেও পুলিশ নির্বিকার! শুধু দাঁড়িয়ে আছে। জমায়েত সরানোর চেষ্টটুকুও করছে না।

গত বুধবারের এই ঘটনার রেশ কাটার আগেই জানা গেল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। রক্ষাকবচের আবেদন জানিয়ে মামলা দায়েরের অনুমতি চান তিনি। সেই অনুমতি দিয়েছে আদালত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker